পাকিস্তানের ওয়ানডে দলে ফিরলেন আমির

স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৯, ২০:২৮আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২০:২৮

মোহাম্মদ আমির এশিয়া কাপে ভারতের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিলেন মোহাম্মদ আমির। তারপর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজেও ছিলেন না পাকিস্তানের এই পেসার। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দিয়ে আবার জাতীয় দলে ফেরেন আমির। এবার দক্ষিণ আফ্রিকায় পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দলেও ডাক পেলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই টেস্টে ৮ উইকেট নিয়েছেন আমির। এই সাফল্যের স্বীকৃতিতে তাকে রাখা হলো ১৬ জনের ওয়ানডে দলে। ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই ওয়ানডে সিরিজের জন্য আমিরের সঙ্গে জায়গা হয়েছে শান মাসুদ, হুসেইন তালাত ও মোহাম্মদ রিজওয়ানের।

পাকিস্তানের সবশেষ ওয়ানডে সিরিজে থাকা আসিফ আলী, হারিস সোহেল ও জুনাইদ খান বাদ পড়েছেন। ক্লান্তি কাটাতে মোহাম্মদ আব্বাসকে বিশ্রাম দেওয়ার কথা জানালেন নির্বাচক সভাপতি ইনজামাম উল হক।

এই দলে একমাত্র নতুন মুখ তালাত। অবশ্য ১১টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। প্রথম শ্রেণির ৫৯ ম্যাচ খেলে করেছেন ১৪০২ রান। এই মৌসুমে ৭ ম্যাচ খেলে ১৯৪ রান করার পাশাপাশি ৬ উইকেট নেন পাকিস্তানি অলরাউন্ডার।

ওয়ানডে দল: সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলী, হুসেইন তালাত, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, শাহীন আফ্রিদি, শান মাসুদ, শোয়েব মালিক ও উসমান শিনওয়ারি।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি