টি-টোয়েন্টিতেও নিউজিল্যান্ডের জয়

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০১৯, ১৫:৪১আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৭:০৩

ব্রেসওয়েলের ব্যাটিং ঝড়ে জয়ের ভিত গড়ে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সফরের আগে নিউজিল্যান্ডে কোনও সাফল্যের দেখা পেল না শ্রীলঙ্কা। টেস্ট ও ওয়ানডে সিরিজের পর একমাত্র টি-টোয়েন্টিতেও তারা হেরে গেছে। শুক্রবার তাদের বিপক্ষে ৩৫ রানে জিতেছে নিউজিল্যান্ড।

আগে ব্যাটিং পেয়ে ডগ ব্রেসওয়েল ও স্কট কুগেলেইনের ব্যাটিং ঝড়ে ৭ উইকেটে ১৭৯ রান করে নিউজিল্যান্ড। জবাবে ১৬.৫ ওভারে ১৪৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

অকল্যান্ডে টস জিতে ফিল্ডিং নিয়ে দুর্দান্ত শুরু হয়েছিল শ্রীলঙ্কার। প্রথম চার ওভারে লাসিথ মালিঙ্গা ও কাসুন রাজিথার পেসে এলোমেলো নিউজিল্যান্ডে টপ অর্ডার। ৩.৩ ওভারের মধ্যে মার্টিন গাপটিল (১), টিম সেইফার্ট (২), হেনরি নিকোলস (৪) ও কলিন মুনরো (১৬) বিদায় নেন।

২৭ রানে ৪ উইকেট হারানো নিউজিল্যান্ড এই ধাক্কা কাটিয়ে ওঠে রস টেলরের ব্যাটে। মিচেল স্যান্টনার ২৮ রানের জুটি গড়ে ফিরে যান। ডগ ব্রেসওয়েলের সঙ্গে টেলরের ৪৭ রানের সেরা জুটি দলকে ফেরায় পথে।

৩৩ রানে টেলর পেছনে নিরোশান ডিকবেলাকে ক্যাচ দিয়ে থিসারা পেরেরার শিকার হন। তারপর ব্রেসওয়েল ও স্কট কুগেলেইনের ব্যাটিং ঝড়ে লড়াই করার স্কোর গড়ে স্বাগতিকরা। মাত্র ২.৪ ওভারে তাদের জুটি ছিল ৪১ রানের।

২৬ বলে ১ চার ও ৫ ছয়ে ইনিংস সেরা ৪৪ রান করেন ব্রেসওয়েল। অষ্টম উইকেটে অধিনায়ক টিম সাউদিকে নিয়ে ৩৬ রানের আরেকটি ঝড়ো জুটি গড়েন কুগেলেইন। ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টিতে ১৫ বলে ১ চার ও ৪ ছয়ে ৩৫ রানে টিকে ছিলেন এই বোলিং অলরাউন্ডার। ১৩ রানে খেলছিলেন সাউদি।

রাজিথা সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি পান মালিঙ্গা।

ইনিংসের পঞ্চম বলে সাদিরা সামারাবিক্রমার আউটে হোঁচট খায় শ্রীলঙ্কা। এরপর কুশল পেরেরার ঝড়ে সেই ধাক্কা সামলে ওঠে তারা। ১২ বলে ৩ চার ও ১ ছয়ে ২৩ রানে চতুর্থ ওভারে বিদায় নেন তিনি। পরের ওভারে নিরোশান ডিকবেলা ১৮ রানে ব্রেসয়েলের শিকার হন।

৪৫ রানে ৩ উইকেট হারানোর পর কুশল মেন্ডিসের সঙ্গে থিসারার ৪৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। টিম সাউদি এই জুটি ভেঙে দেন কুশলকে ১৭ রানে ফিরিয়ে। তারপরও থিসারার ব্যাটে লড়াই চালিয়ে যায় সফরকারীরা। কিন্তু ফার্গুসনের জোড়া আঘাতে ভরাডুবি শুরু। ২৪ বলে ২ চার ও ৩ ছয়ে ৪৩ রানে আউট হন থিসারা।

মিডল অর্ডারের এই ধসের পর টেল এন্ডার গুঁড়িয়ে দেন ইশ সোধি। এই স্পিনার তার তৃতীয় ও চতুর্থ ওভারে ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন। ১৭তম ওভারে তার জোড়া আঘাতে অলআউট হয় লঙ্কানরা। এই স্পিনারের সমান ৩টি উইকেট নেন ফার্গুসন।

ম্যাচসেরা হয়েছেন ব্রেসওয়েল। ২ ওভারে ১৯ রান দিয়ে একটি উইকেটও নেন তিনি। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের