আলিসের বোলিং অ্যাকশন নিয়ে রংপুরের প্রশ্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৯, ১৬:২৩আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২২:০১

আলিস আল ইসলাম বিপিএলের তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক পাওয়া আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছে রংপুর রাইডার্স। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, ঢাকা ডায়নামাইটসের এই অফ স্পিনারের অ্যাকশন ‘সন্দেহজনক’।

শুক্রবার শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকার কাছে ২ রানে হারের পর আলিসের বোলিংয়ে নিয়ে প্রশ্ন ‍তুলেছে গত আসরের চ্যাম্পিয়নরা। ঢাকার শ্বাসরুদ্ধকর জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিপিএলে অভিষিক্ত আলিস। দুর্দান্ত হ্যাটট্রিকে রংপুরের নিয়ন্ত্রণে থাকা ম্যাচ এই স্পিনার নিয়ে আসেন ঢাকার দখলে।

আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে রংপুর জানিয়েছে, ‘ঢাকা প্রথম বিভাগ লিগ খেলার সময় আলিসের বোলিং অ্যাকশন সন্দেহজনক ছিল। আলিসের ব্যাপারে আমাদের জানানো হয়েছিল, তিনি তার বোলিং অ্যাকশন শুধরে নিয়েছেন; কিন্তু বাস্তবে তা হয়নি। আলিসের বোলিং দেখে আমাদের মনে হয়েছে পুরোপুরি শোধরাতে ব্যর্থ হয়েছেন তিনি। বিশেষ করে দুসরা ডেলিভারিতে তার কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়।’

চলতি বিপিএল প্রথমবার হ্যাটট্রিক দেখেছে আসিলের সৌজন্যে। কুড়ি ওভারের প্রতিযোগিতাটির প্রথম ম্যাচে এই কীর্তির সঙ্গে তার উঠে আসা গল্পটাও রূপকথার মতো। ঢাকা ডায়নামাইটসের নেট বোলার এই আলিস ফ্র্যাঞ্চাইজিটির কোচ খালেদ মাহমুদ সুজনের নজরে পড়ে সুযোগ পান স্কোয়াডে। সেখান থেকে একাদশে জায়গা পেয়েছেন তিনি। আলিসের জন্য বিপিএল গভর্নিং কাউন্সিল চার দিন আগেই পাল্টেছে দলে দেশি খেলোয়াড় অন্তর্ভুক্তির নিয়ম।

২২ বছর বয়সী অফ স্পিনার আলিসের বাড়ি ঢাকার সাভারের বলিয়ারপুরে। ক্রিকেট খেলা শুরু করেন ২০১৪ সালে কাঠালবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাবের হয়ে। প্রথম বিভাগের আগে দ্বিতীয় বিভাগেও কিছুদিন খেলেছেন এই তরুণ। শুক্রবার বিপিএলের মঞ্চে হ্যাটট্রিক সহ ৪ উইকেট নিলেও তার সামনে এখন কঠিন পরীক্ষা

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম