দেশ জুড়ে স্কুল ক্রিকেট শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৯, ১৬:৪৫আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৬:৫৩

প্রতিযোগিতার মাস্কটের সঙ্গে আয়োজকরা এবার প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় ৫৫৬টি স্কুলের প্রায় ১১ হাজার ১২০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে স্কুল ক্রিকেট উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান তানজিল চৌধুরী, প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ,  প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ড. আনোয়ার ইকবাল প্রমুখ।

এ সময় তানজিল চৌধুরী বলেছেন, ‘স্কুল ক্রিকেটের হারানো ঐতিহ্য গত তিন বছরে অনেকটাই ফিরে এসেছে। বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলে ভালো খেলছে স্কুল ক্রিকেট থেকে উঠে আসে খুদে ক্রিকেটাররা। ভবিষ্যতে খুদে ক্রিকেটারদের নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেবে ক্রিকেট বোর্ড।‌‌’

রাহেল আহমেদ বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রার সঙ্গে থাকতে পারা সব সময়ই বিশেষ কিছু। শুধু টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা নয়, ক্রিকেটের প্রসারেও অবদান রাখার চেষ্টা করছি আমরা।’

গত বৃহস্পতিবার শুরু হয়েছে ফরিদপুর অঞ্চলের খেলা। এ মাসেই বাকি ৬৩ জেলায় লড়াই শুরু হবে। এবার ঢাকা বিভাগে ১৩০টি, চট্টগ্রামে ৯০টি, খুলনায় ৮৪টি, রংপুরে ৭২টি, রাজশাহীতে ৬৮টি, বরিশালে ৪৪টি, সিলেটে ৩৬টি এবং ঢাকা মেট্রোতে অংশ নিচ্ছে ৩২টি স্কুল। সবশেষে ৭ বিভাগীয় চ্যাম্পিয়ন ও ঢাকা মেট্রো চ্যাম্পিয়নকে নিয়ে অনুষ্ঠিত হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। জেলা পর্যায়ে ৯০১, বিভাগীয় পর্যায়ে ৫৭ এবং জাতীয় চ্যাম্পিয়নশিপে ৭টি ম্যাচ হবে এবার।

/আরআই/এএআর/
সম্পর্কিত
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?
অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত
ব্যাটিং বিপর্যয়ের কোনো অজুহাত নেই: শান্ত
সর্বশেষ খবর
যুদ্ধ ও অর্থনৈতিক সংকট কাটাতে ট্রাম্পের সঙ্গে সমঝোতাই সেরা: পেজেশকিয়ান
যুদ্ধ ও অর্থনৈতিক সংকট কাটাতে ট্রাম্পের সঙ্গে সমঝোতাই সেরা: পেজেশকিয়ান
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?
ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
গবেষণা ও টেকসই উন্নয়ন জোরদারে বিআইআইডির সঙ্গে ইউল্যাবের সমঝোতা স্মারক সই
গবেষণা ও টেকসই উন্নয়ন জোরদারে বিআইআইডির সঙ্গে ইউল্যাবের সমঝোতা স্মারক সই
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী