প্রায় এক যুগ পর লাহোরে ফিরছেন ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৯, ২০:০৭আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২০:৫৩

এবি ডি ভিলিয়ার্স লাহোর কালান্দারসের হয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন এবি ডি ভিলিয়ার্স- বিষয়টি আগেই জানা গেলেও নতুন খবর হলো, ফ্র্যাঞ্চাইজিটির জার্সিতে পাকিস্তানেও খেলবেন প্রোটিয়া ব্যাটসম্যান। প্রায় এক যুগ পর আবারও লাহোরে ফিরছেন ডি ভিলিয়ার্স।

১৪ ফেব্রুয়ারি দুবাইয়ে শুরু হবে এবারের পিএসএল। সংযুক্ত আরব আমিরাত ছাড়াও পাকিস্তানে হবে প্রতিযোগিতটির আটটি ম্যাচ, যার মধ্যে রয়েছে ফাইনালও। লাহোর কালান্দারস তাদের ঘরের মাঠ গাদ্দাফি স্টেডিয়ামে খেলবে ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতানসের বিপক্ষে। ৯ ও ১০ মার্চের এই ম্যাচ দুটিতে খেলবেন ডি ভিলিয়ার্সও। তাতে ২০০৭ সালের পর আবারও পাকিস্তানে খেলতে নামছেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই দক্ষিণ আফ্রিকান।

ডি ভিলিয়ার্স নিশ্চিত করেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, ২০১৯ সালের পিএসএলে ৯ ও ১০ মার্চ ঘরের মাঠের সমর্থকদের সামনে আমি প্রতিনিধিত্ব করব লাহোর কালান্দারসের।’ ২০০৭ সালের সফরে গাদ্দাফি স্টেডিয়ামে একটি টেস্টের সঙ্গে তিনটি ওয়ানডে খেলা এই ব্যাটসম্যান লাহোরকে এগিয়ে নেওয়ার পথে নিজের সেরাটা উড়ার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

গত ১৮ মাসে ষষ্ঠ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিসেবে পাকিস্তানে খেলতে যাচ্ছেন ডি ভিলিয়ার্স। ২০১৭ সালের সেপ্টেম্বরে ফাফ দু প্লেসির নেতৃত্বাধীন আইসিসি বিশ্ব একাদশের হয়ে খেলেছিলেন হাশিম আমলা, ডেভিড মিলার, মরনে মরকেল ও ইমরান তাহির। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা জাতীয় দলের বাসে সন্ত্রাসী হামলার প্রায় ৮ বছর পর আইসিসি আয়োজন করেছিল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

লাহোর কালান্দারসের হয়ে শুধু গ্রুপ পর্বের ম্যাচ খেলবেন ডি ভিলিয়ার্স। তিনি বলেছেন, ‘পরিবারের প্রতি দায়বদ্ধতায় আমি শুধুমাত্র গ্রুপ পর্বের ম্যাচগুলোতে থাকব। লাহোর কালান্দারসকে ধন্যবাদ আমাকে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার জন্য।’

পিএসএল পাকিস্তানে এসেছে আরও আগেই। ২০১৭ সালে শুধুমাত্র ফাইনাল আয়োজন করলেও গত আসরে শিরোপা নির্ধারণী ম্যাচ ছাড়াও হয়েছিল এলিমিনেটরের দুটি ম্যাচ। এবার সংখ্যাটা আরও বাড়ছে। লাহোর ও করাচিতে হবে মোট আটটি ম্যাচ। ক্রিকবাজ

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম