বাংলাদেশে আসছে ইংল্যান্ড যুব দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৯, ২১:০৩আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২১:১১

বাংলাদেশে আসছে ইংল্যান্ড যুব দল পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে খেলতে ২০ জানুয়ারি ঢাকায় পা রাখবে ইংলিশ যুবারা। ২৭ জানুয়ারি টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে এক মাসের এই সফর।

স্বাগতিকদের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডের সঙ্গে দুটি চার দিনের ম্যাচ খেলবে ইংল্যান্ড। এই সিরিজকে সামনে রেখে ৪ জানুয়ারি থেকে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশের যুবারা।

দুটি ভেন্যুতে হবে খেলা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সঙ্গে অন্য ভেন্যু কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

২৭ জানুয়ারি কক্সবাজারে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর একই ভেন্যুতে বাংলাদেশ-ইংল্যান্ড মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। ২৯ ও ৩১ জানুয়ারি প্রথম ও দ্বিতীয় ওয়ানডের পর শেষ ম্যাচটি হবে ২ ফেব্রুয়ারি।

এরপর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৭ থেকে ১০ ফেব্রুয়ারি এবং ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি দল দুটি মুখোমুখি হবে চার দিনের ম্যাচে।

সিরিজ শেষে ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ছাড়বে ইংলিশ যুব দল।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম