এমপির ছেলের কাছে ৭০৩ ভোটে হারলেন জেলা আ.লীগের সভাপতি

নোয়াখালী প্রতিনিধি
০৮ মে ২০২৪, ২২:৩৪আপডেট : ০৮ মে ২০২৪, ২২:৩৪

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রথমবার ভোটে দাঁড়িয়েই চমক সৃষ্টি করেছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরী। জেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আ ন ম খায়রুল আনম চৌধুরী সেলিমকে ৭০৩ ভোটে হারিয়ে জয়লাভ করেন তিনি।

বুধবার (৮ মে) রাত ১০টায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম স্বাক্ষরিত ফলে বেসরকারিভাবে আতাহার ইশরাক শাবাব চৌধুরীকে জয়ী ঘোষণা করা হয়।

নির্বাচনে আনারস প্রতীক নিয়ে আতাহার ইশরাক শাবাব চৌধুরী পেয়েছেন ৩৭ হাজার ৬৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সভাপতি আ ন ম খায়রুল আনাম চৌধুরী সেলিম দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৯৪৫ ভোট।

সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট দুই লাখ ২৫ হাজার ১৮৮ জন ভোটারের মধ্যে ৭৬ হাজার ৪৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতির হার ৩৩ দশমিক ৯৫ শতাংশ।

/এফআর/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী