ডান হাতেও বিস্ফোরক ওয়ার্নার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৯, ২০:৩৯আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ০০:৩৫

‘ডানহাতি’ ডেভিড ওয়ার্নারের ঝলক বাঁ হাতে ব্যাট করেন তিনি, স্বাভাবিকভাবেই ডেভিড ওয়ার্নার ক্রিকেট বিশ্বে পরিচিত ‘বাঁহাতি ব্যাটসম্যান’ হিসেবে। তবে ডান হাতও যে তার পাকা, তার প্রমাণ পাওয়া গেল এবারের বিপিএলে। হাত পাল্টিয়ে ব্যাট করলেও দেখা মিললো সেই বিস্ফোরক ওয়ার্নারকেই।

বুধবার বাঁহাতি ওয়ার্নার ব্যাট নিয়ে দাঁড়িয়ে গেলেন ডান হাতে। রংপুর রাইডার্সের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করা এই অস্ট্রেলিয়ান স্পিন বলে খুব একটা সুবিধা করতে পারছিলেন না। ক্রিস গেইলের করা ১৯তম ওভারের প্রথম বলে ২ রান নিলেও পরের দুই বলে ব্যর্থ, নিতে পারলেন না কোনও রান।

তাতে অবশ্য হার মানার পাত্র নন আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকা সিলেট সিক্সার্স অধিনায়ক। গেইলের অফ স্পিনের সামনে সুবিধা করতে না পারায় বাঁহাতি ওয়ার্নার পাল্টে নিলেন তার ব্যাটিং হাত। ঘুরে দাঁড়িয়ে গেলেন ডান হাতে, ফলও পেলেন সঙ্গে সঙ্গে। গেইলের পরের তিন বলই সীমানা ছাড়া করলেন তিনি!

ডানহাতি ওয়ার্নার গেইলের চতুর্থ বল স্ট্রেইট ছক্কায় করলেন সীমানা ছাড়া। পরের বলে প্যাডেল সুইপে মারলেন চার। ষষ্ঠ ও শেষ বলটি ছিল আরও আকর্ষণীয়, রিভার্স সুইপে পয়েন্ট দিয়ে মারলেন আরেকটি বাউন্ডারি। এর মানে ডান হাতে ব্যাট করে ৩ বলে তুললেন ১৪ রান!

একে গেইলের বলে পাচ্ছেন বাউন্ডারি, তাও আবার সেটা আসছে ডান হাতে ব্যাট করে, ডেভিড ওয়ার্নার নিজের ভেতর আর থাকতে পারলেন না। ক্রিজে কোমর দুলিয়ে খানিক নেচেও নিলেন সিলেট সিক্সার্স অধিনায়ক। শেষ পর্যন্ত তিনি খেলেছেন ৩৬ বলে হার না মানা ৬১ রানের ইনিংস। ৬ বাউন্ডারির সঙ্গে ঝড়ো ইনিংসে মেরেছেন ২ ছক্কা।

অস্ট্রেলিয়ান এই ওপেনার বাঁ হাতে ব্যাট করলেও তিনি আসলে ডানহাতি। দৈনন্দিন কাজের সঙ্গে ফিল্ডিংয়ের সময় থ্রো’ও করেন ডান হাতেই। তবে ব্যাটিংয়ে ডান হাতেও যে সমান ঝড় তুলতে পারদর্শী, ওয়ার্নারের সেই অজানা প্রতিভা বিকশিত হলো বুধবারের বিপিএল ম্যাচে।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম