প্রত্যাশার চাপই ডি ভিলিয়ার্সের অনুপ্রেরণা

রবিউল ইসলাম, সিলেট থেকে
১৮ জানুয়ারি ২০১৯, ১৮:০৫ আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১৮:১৫

প্র্যাকটিসের ফাঁকে কোচ টম মুডি ও অধিনায়ক মাশরাফির সঙ্গে কথা বলছেন ডি ভিলিয়ার্স বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স বেশ চাপের মধ্যে এখন। ছয় ম্যাচে মাত্র দুটি জয় পাওয়া রংপুরের জন্য সুখবর, অবশেষে এবি ডি ভিলিয়ার্স যোগ দিয়েছেন দলে। দক্ষিণ আফ্রিকার এই তারকা ব্যাটসম্যান কি পারবেন চাপ জয় করে দলকে সাফল্য এনে দিতে? শুক্রবার অনুশীলন শেষে এমন প্রশ্ন উঠতে ‘মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি’ জানালেন, চাপ সব সময় অনুপ্রাণিত করে তাকে।

বিপিএলে রংপুরের পরের ম্যাচ শনিবার, সিলেট সিক্সার্সের বিপক্ষে। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন ছিল রংপুরের। কিন্তু ঐচ্ছিক  হলেও অনুশীলনে হাজির মাশরাফি মুর্তজা, ক্রিস গেইল, অ্যালেক্স হেলস ও ডি ভিলিয়ার্স।

নেটে ২০ মিনিট ব্যাটিং প্র্যাকটিস করে সংবাদ মাধ্যমকে ডি ভিলিয়ার্সকে বললেন, ‘প্রত্যাশার চাপ সব সময় আমাকে ভালো খেলতে অনুপ্রাণিত করে। ক্যারিয়ারের শুরু থেকেই আমাকে চাপ নিয়ে খেলতে হচ্ছে। এটা আমার জন্য নতুন কিছু নয়। একজন ক্রিকেটার প্রতি ম্যাচে পারফর্ম করতে পারবে না, আর এটাই স্বাভাবিক। পারফরম্যান্সের ওঠা-নামা হবেই। তাই নিজের কাছে কখনও অতিরিক্ত প্রত্যাশা রাখি না।’

নেটে ডি ভিলিয়ার্সের ব্যাটিং প্র্যাকটিস এবারের বিপিএলে রান একটু কম হচ্ছে। মন্থর উইকেটে রান করতে বেশ সমস্যা হচ্ছে ব্যাটসম্যানদের। ডি ভিলিয়ার্স কি পারবেন ভক্তদের প্রত্যাশা মিটিয়ে জ্বলে উঠতে? প্রোটিয়া তারকার উত্তর, ‘উইকেট টার্নিং হলেও আমার কোনও সমস্যা নেই। আমি সব সময় টার্নিং উইকেট ব্যাটিং উপভোগ করি। তবে বিপিএলে ভালো উইকেটেও খেলা হচ্ছে। সিলেট সিক্সার্সের বিপক্ষে রংপুর রাইডার্সের সর্বশেষ ম্যাচটি আমি দেখেছি। সেই ম্যাচে উইকেট খুব ভালো ছিল। আশা করি, আগামীকালও উইকেট ভালো থাকবে। আমাদের দলটা দুর্দান্ত, ব্যালান্সড। সেরা চারে খেলতে আমি আশাবাদী।’

সবশেষে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক জানালেন, বাংলাদেশে এসে প্রথমবারের মতো বিপিএলে খেলার সুযোগ পেয়ে তিনি দারুণ খুশি, ‘বিপিএলের মাধ্যমে আমার ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু হচ্ছে। বাংলাদেশে আসতে আমি পছন্দ করি। যদিও এখানে খুব বেশি আসার সুযোগ হয়নি। রংপুর রাইডার্সের মতো দারুণ একটা দল পেয়েছি। আশা করি, টুর্নামেন্টটা ভালোভাবে শেষ করতে পারবো।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
মোটরসাইকেলের হেলমেট মাথায় তুলে ক্রিকেট বদলে দিয়েছিলেন যে কিংবদন্তি
কেন ১৯৩২-৩৩ সালের ‘বডিলাইন’ সিরিজ ক্রিকেটের কালো অধ্যায়?
আফগানিস্তান টেস্টের আগে বাংলাদেশের জন্য সুখবর
সর্বশেষ খবর
‘ত্রাণনির্ভরতা নয়, মানুষকে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে সরকার’
‘ত্রাণনির্ভরতা নয়, মানুষকে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে সরকার’
অবৈধভাবে বাড়িতে সার মজুদ, জামায়াত নেতার সদস্যপদ বাতিল
অবৈধভাবে বাড়িতে সার মজুদ, জামায়াত নেতার সদস্যপদ বাতিল
দল হিসেবে আওয়ামী লীগের বিচার, তদন্ত কতদূর
দল হিসেবে আওয়ামী লীগের বিচার, তদন্ত কতদূর
এআইয়ের ঝুঁকি নিয়ে সতর্কবার্তা, ‘যথেষ্ট সতর্ক নয়’ প্রযুক্তি জায়ান্টরা
এআইয়ের ঝুঁকি নিয়ে সতর্কবার্তা, ‘যথেষ্ট সতর্ক নয়’ প্রযুক্তি জায়ান্টরা
সর্বাধিক পঠিত
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি