শেষ দুই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে কোহলি

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৯, ২০:৫৯আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২১:০৭

বিরাট কোহলি নিউজিল্যান্ড সফরে ভারত পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেললেও বিরাট কোহলি খেলবেন প্রথম তিনটি। শেষ দুই ওয়ানডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ থেকে তাকে বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, ‘গত কয়েক মাসে কোহলির ওপর অনেক চাপ গেছে, এজন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের আগে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট ও সিনিয়র নির্বাচক কমিটি।’

২০১৮ সালের শুরু থেকে কোহলিকে চাপমুক্ত রাখতে তৎপর ছিল বিসিসিআই। শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি, আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট, এশিয়া কাপ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয় অধিনায়ককে।

গত বছর থেকে ভারতের ১৫ টেস্টের ১৪টি খেলেন কোহলি, রান করেন ১৩৪৫। এইক সময়ে ১৮ ওয়ানডে খেলে করেন ১৪০০ রান। তাতে সবশেষ আইসিসি অ্যাওয়ার্ডে বর্ষসেরা ক্রিকেটারের সঙ্গে টেস্ট ও ওয়ানডেতেও সেরার মর্যাদা পান ভারতীয় অধিনায়ক।

কোহলির বদলি হিসেবে এখনও কারও নাম ঘোষণা করেনি বিসিসিআই। তবে তার বদলে শেষ দুই ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টিতে ভারতের নেতৃত্ব থাকবে রোহিত শর্মার কাঁধে। ৬ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টির লড়াই। সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে হবে ৩ ফেব্রুয়ারি।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের