ইংল্যান্ডকে বিধ্বস্ত করে স্বস্তিতে উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৯, ১২:০২আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১৫:৩০

অবিশ্বাস্য স্পেলে ইংল্যান্ডকে বিধ্বস্ত করেন রোচ ব্রিজটাউন টেস্টে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২৮৯ রানে অলআউট করেও স্বাচ্ছন্দ্যে থাকতে পারেনি ইংল্যান্ড। কেমার রোচের তোপে ব্যাটিং ধসের মুখোমুখি হয় তারা। তাদের মাত্র ৭৭ রানে গুটিয়ে দিয়ে বিশাল লক্ষ্য দেওয়ার পথে উইন্ডিজ।

দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজও ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। কিন্তু প্রথম ইনিংসে বড় লিড নেওয়ায় ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতে। দ্বিতীয় দিনের খেলা তারা শেষ করেছে ৬ উইকেটে ১২৭ রানে। ৪ উইকেট হাতে রেখে ৩৩৯ রানের লিড ক্যারিবিয়ানদের।

৮ উইকেটে ২৬৪ রানে বৃহস্পতিবার খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আলজারি জোসেফ ও শিমরন হেটমায়ারের জুটিতে তিনশ ছাড়ানোর সম্ভাবনা জাগায় তারা। কিন্তু জোসেফকে খালি হাতে বিদায় করে ২৫ রানের এ জুটি ভেঙে দেন জেমস অ্যান্ডারসন।

এতে ক্যারিয়ারে ২৭তম বার এক ইনিংসে ৫ উইকেট নিয়ে ইয়ান বোথামের রেকর্ডে ভাগ বসান ইংলিশ পেসার। পরের ওভারে হেটমায়ারকে ৮১ রানে থামান বেন স্টোকস। ১০৯ বলে ৯ চার ও ২ ছয়ে সাজানো ছিল ক্যারিবিয়ান ব্যাটসম্যানের ইনিংস।

অ্যান্ডারসন ৩০ ওভারে ৪৬ রান দিয়ে নেন ৫ উইকেট, স্টোকস পেয়েছেন ৪টি।

ব্যাটিংয়ে নেমে স্বস্তিতে থাকতে পারেনি ইংল্যান্ড। রোচের সঙ্গে অধিনায়ক জেসন হোল্ডার ও জোসেফের বোলিং তোপে নাকানিচুবানি খেতে থাকে তারা। মাত্র চার ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছান। সেরা ইনিংস ছিল ১৭ রানের, করেন কিটন জেনিংস।

অবিশ্বাস্য স্পেলে রোচ ২৭ বলে মাত্র ৪ রান দিয়ে ৫ উইকেট নেন। তিনি ইনিংস শেষ করেন ১১ ওভারে ১৭ রান দিয়ে ৫ উইকেটে। দুটি করে পান হোল্ডার ও জোসেফ।

১৮ উইকেটের দিনে দ্বিতীয় ইনিংসে বিপদে পড়ে উইন্ডিজও। মঈন আলীর ও স্টোকসের বোলিং নৈপুণ্যে ৬১ রানে তাদের ৫ উইকেট তুলে নেয় ইংল্যান্ড। প্রথম ইনিংসের সেরা ব্যাটসম্যান হেটমায়ার প্রতিরোধ গড়েন শেন ডাউরিচকে নিয়ে। ৫৯ রানের জুটি গড়ার পথে ৩১ রান করেন তিনি।

২৭ রানে অপরাজিত ছিলেন ডউরিচ, সঙ্গে ছিলেন হোল্ডার (৭*)। দ্বিতীয় ইনিংসে মঈন তিনটি, আর দুটি উইকেট পেয়েছেন স্টোকস।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম