সরফরাজকে ক্ষমা করেছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৯, ১৪:২৭আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১৪:২৭

ফেলুকোয়ায়োর ব্যাটিংরে সময় মন্তব্য করেন সরফরাজ ডারবানে দ্বিতীয় ওয়ানডেতে বর্ণবাদী আচরণে অভিযুক্ত পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে ক্ষমা করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

অ্যান্ডাইল ফেলুকোয়ায়োর অলরাউন্ড নৈপুণ্যে ওই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা। ৮০ রানে ৫ উইকেট হারানোর পর রাসি ফন ডার ডাসেনের সঙ্গে তার ১২৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে নাটকীয় জয় পায় স্বাগতিকরা।

৬৯ রানের অপরাজিত ইনিংস খেলার পথে ফেলুকোয়ায়োর পেছনে থাকা উইকেটরক্ষক সরফরাজের বর্ণবাদী মন্তব্য ধরা পড়ে স্টাম্প মাইক্রোফোনে। এনিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠলে টুইটারে ক্ষমা চান পাকিস্তানি অধিনায়ক। অবশ্য নির্দিষ্ট করে কারও কাছে দুঃখ প্রকাশ করেননি তিনি।  

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার ট্রেনিং সেশন শেষে ফাফ দু প্লেসিস বলেছেন, ‘আমরা তাকে ক্ষমা করে দিয়েছি কারণ সে অনুতপ্ত। তার মন্তব্যের জন্য সে ক্ষমা চেয়েছে। এখন এটা আমাদের হাতে নেই। আইসিসি বিষয়টা দেখবে।’

ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের কাছ থেকে রিপোর্ট পেয়েছে আইসিসি। সরফরাজের ভাগ্যে কী ঘটবে, সেটা নির্ধারণ করবে তারাই।

সরফরাজের মন্তব্য নিয়ে নরম সুরে কথা বলছেন দু প্লেসিস, ‘যখন আপনি দক্ষিণ আফ্রিকায় আসবেন, তখন বর্ণবাদী মন্তব্য করার আগে খুব সতর্ক থাকা উচিত। আমি নিশ্চিত সে এমন কিছু মানে করেনি। আমরা এটাকে হালকাভাবে নিচ্ছি না। কিন্তু আসল ব্যাপার হলো সঙ্গে সঙ্গে সে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছে। আমরা খুব উদার দল, সহজে ক্ষমা করে দেই।’

এই ঘটনা নিয়ে ফেলুকোয়ায়ো কোনও মন্তব্য করেননি। দু প্লেসিস জানান, ভাষাগত সমস্যার কারণে সরফরাজের বক্তব্য বুঝতে পারেননি তিনি। অধিনায়ক বলেছেন, ‘অ্যান্ডি (ফেলুকোয়ায়ো) বলেছে সে এটা খেয়ালই করেনি এবং তাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে মনে হয়নি তার।’ ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম