কামিন্স তোপে অস্ট্রেলিয়ার ইনিংসে জয়

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৯, ১৬:২৯আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৬:২৯

প্যাট কামিন্সের আরেকটি শিকার, ম্যাচে নিয়েছেন ১০ উইকেট অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ৩২৩ রান। দুই ইনিংস মিলিয়ে এই স্কোরটাই টপকাতে পারলো না শ্রীলঙ্কা। প্যাট কামিন্সের তোপের মুখে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৯ রানে গুটিয়ে গেছে লঙ্কানরা। তাতে ব্রিসবেনের দিবারাত্রির টেস্ট ইনিংস ও ৪০ রানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।

তিন দিনেই শেষ হয়ে গেছে ব্রিসবেন টেস্ট। ইনিংস ব্যবধানে জয়ে দুই ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে গেলে ১-০-এ। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া কামিন্স ‍দ্বিতীয় ইনিংসে হয়ে ওঠেন আরও ভয়ঙ্কর। ২৩ রান খরচায় ৬ উইকেট নিয়ে এই পেসার গুঁড়িয়ে দিয়েছেন লঙ্কানদের ব্যাটিং লাইন।

প্রথম ইনিংসে ১৪৪ রানে অলআউট হওয়া শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে এই স্কোরটাও করতে পারেনি। দ্বিতীয় দিনের ১ উইকেটে ১৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে কামিন্স ঝড়ে তারা এলোমেলো। ৭৯ রানের মধ্যেই হারায় ৬ উইকেট।

দিনের শুরুতেই প্যাভিলিয়নে ফেরেন দিনেশ চান্ডিমাল। শ্রীলঙ্কান অধিনায়ক রানের খাতা খুলতে পারেননি। তাকে ফেরানো কামিন্স আউট করেছেন শ্রীলঙ্কার টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যানকে। আগের দিন দিমুথ করুণারত্নের পর তৃতীয় দিনের শুরুতে চান্ডিমালকে ফেরানো এই অস্ট্রেলিয়ান পেসারের সামনে দাঁড়াতে পারেননি কুশল মেন্ডিস (১) ও রোশন সিলভা (৩)।

ইনিংসে শ্রীলঙ্কার সর্বোচ্চ স্কোরার লাহিরু থিরিমানেকে (৩২) ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের পঞ্চমবারের মতো তিনি পূরণ করেন ৫ উইকেট। পরে দিলরুয়ান পেরেরাকে আউট করে ২৩ রান খরচায় কামিন্সের শিকার ৬ উইকেট। ম্যাচে ১০ উইকেট পাওয়া এই পেসারের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।

কামিন্স ঝড়ের সঙ্গে যোগ দিয়েছিলেন ঝাই রিচার্ডসন। অভিষিক্ত এই পেসার নিয়েছেন ধনাঞ্জয় ডি সিলভা (১৪) ও নিরোশান ডিকবেলার (২৪) উইকেট দুটি। শ্রীলঙ্কার আরও আগেই অলআউট হয়ে যেত, যদি না শেষ দিকে সুরঙ্গা লাকমাল ২৪ রান করতেন। ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ১৪৪ ও দ্বিতীয় ইনিংসে ৫০.৫ ওভারে ১৩৯ (থিরিমানে ৩২, ডিকবেলা ২৪, দিলরুয়ান ২৪, ধনাঞ্জয় ১৪; কামিন্স ৬/২৩, রিচার্ডসন ২/১৯)।

অস্ট্রেলিয়া: ৩২৩।

ফল: অস্ট্রেলিয়া ইনিংস ও ৪০ রানে জয়ী।

সিরিজ: দুই ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ১-০তে এগিয়ে।

ম্যাচসেরা: প্যাট কামিন্স।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম