বাদ পড়ার কারণ জানেন না ইমরুল

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২৮ জানুয়ারি ২০১৯, ২১:৫১আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২১:৫১

জিম্বাবুয়ে সিরিজে রেকর্ড রান করেও বাদ পড়েছেন ইমরুল ১৪৪, ৯০, ১১৫—গত অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইমরুল কায়েসের তিনটি ইনিংস। তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের পক্ষে রেকর্ড ৩৪৯ রান করার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যর্থ হয়েছিলেন তিনি, দুই ম্যাচে আউট হয়ে যান চার ও শূন্য রানে। ওই দুই ম্যাচের ব্যর্থতার জেরে নিউজিল্যান্ড সফরের দল থেকে ইমরুল বাদ। তবে কেন বাদ পড়লেন, সেটাই বুঝতে পারছেন না তিনি।

২০০৮ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে ইমরুলের অভিষেক। ১০ বছর পেরিয়ে গেলেও জাতীয় দলে নিয়মিত হতে পারেননি এই বাঁহাতি ওপেনার। কেন পারেননি সেই উত্তর তার জানা নেই। সোমবার খুলনা টাইটানস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘গত ১০ বছর ধরে তো এভাবেই খেলে আসছি। আমি নিজেও জানি না ভালো খেললেও পরের সিরিজে থাকবো কিনা। আমি অবশ্য দলে থাকার প্রত্যাশাই করি না, নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখি। চিন্তা করি যখন সুযোগ পাবো, তখন যেন ভালো করতে পারি।’

ইমরুল আসলে বুঝতে পারছেন না তার সমস্যা কোথায়। নির্বাচকদের কাছে তার অনুরোধ, ‘নির্বাচকরা আমার সমস্যা নিয়ে পরিষ্কার করে বললে সেটা নিয়ে কাজ করতে পারতাম, কেন আমি দলে নেই তা বুঝতে পারতাম। নির্বাচকরা হয়তো টিম কম্বিনেশনের কারণে আমাকে বাদ দিয়েছেন। একই পজিশনে অনেক ব্যাটসম্যান থাকার কারণে আমাকে হয়তো দলে দরকার নেই, আমি হয়তো তাদের মাথায় নেই।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম