চোখের জলে হিউজকে স্মরণ হেডের

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৭

ট্র্যাভিস হেড আকাশের দিকে তাকিয়ে খুঁজেছেন ফিল হিউজকে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূরণ করেছেন ট্র্যাভিস হেড। শ্রীলঙ্কার বিপক্ষে ক্যানবেরা টেস্টে শতক পূর্ণ করে আকাশের দিকে তাকিয়ে খুঁজেছেন তিনি ফিল হিউজকে। ওপারে চলে যাওয়া সতীর্থকে সেঞ্চুরি উৎসর্গ করার কথা ভাগভাগি করতে গিয়ে হেডের চোখ বেয়ে নেমে আসে জল।

২০১৪ সালে শেফিল্ড শিল্ডে খেলার সময় শর্ট বলে মাথায় আঘাত পেয়ে মারা যান হিউজ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের মর্মান্তিক ঘটনার পর চার বছর কেটে গেলেও এখনও হিউজকে মনে ধরে রেখেছেন হেড। ক্যানবেরায় টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূরণ করে আকাশের দিকে তাকিয়ে উদযাপন করার সময় খুঁজেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনারকে।

সেঞ্চুরিটি কি হিউজকে উৎসর্গ করেছেন, ‘এসইএন রেডিও’র এমন প্রশ্নে হেড বলেছেন, ‘হ্যাঁ (সেঞ্চুরিটি আমি উৎসর্গ করেছি) অনেকভাবেই, যেখানে হিউজিও (ফিল হিউজ) ছিল। সত্যি বলতে অনেক আবেগপ্রবণ মুহূর্ত ছিল ওটা।’ কথাটা শেষ করতে পারলেন না হেড, চোখ বেয়ে নেমে এলো জল।

নিজেকে সামলে নিয়ে এরপর হেড বললেন, ‘কঠোর পরিশ্রমের ফল এটি। একটা ভালো ইনিংসের দরকার ছিল আমার, চেষ্টা করেছি মোমেন্টাম ফিরিয়ে আনার। বার্নসি (জো বার্নস) খুব ভালো করেছে, আর আমার মনে হয় আমি আবারও এটা (সেঞ্চুরি) করতে পারব।’

আক্রমণাত্মক ব্যাটিংয়ে চমৎকার এক ইনিংস খেলেছেন হেড। আউট হওয়ার আগে করে যান ১৬১ রান। ২০৪ বলের ইনিংসটি হেড সাজিয়েছেন ২১ চার ও এক ছক্কায়। তার আগে বার্নসের সঙ্গে গড়ে যান ৩০৮ রানের জুটি। দিন শেষে অস্ট্রেলিয়া ৪ উইকেটে করেছে ৩৮৪, বার্নস অপরাজিত আছেন ১৭২ রানে। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম