বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ইমরুল-লিটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৬

ইমরুল কায়েস ও লিটন দাস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন বছরের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেলেন ইমরুল কায়েস ও লিটন দাস। গত বছর ১০ ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে থাকলেও এবার সংখ্যাটা হয়েছে ১২ জনের। ২০১৮ সালের চুক্তি থেকে বাদ পড়া ইমরুল ফিরেছেন এবার, তার সঙ্গে ‘রুকি’ ক্যাটাগরি থেকে প্রমোশন দিয়ে কেন্দ্রীয় চুক্তিতে আনা হয়েছে লিটনকে।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির সভাতে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের অনুমোদন দেওয়া হয়। বোর্ড প্রধান নাজমুল হাসান সভা শেষে সাংবাদিকদের চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করেন।

এবার চুক্তিতে জায়গা পেয়েছেন মোট ১২ ক্রিকেটার। তবে আরও পাঁচ প্রতিভাবান ক্রিকেটারকে ‘রুকি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১২ ক্রিকেটারকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

‘এ’ প্লাস ক্যাটাগরিতে আছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও এক বছর বিরতি দিয়ে ফেরা ইমরুলকে। ‘বি’ ক্যাটাগরিতে আছেন মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নতুন যোগ হওয়া লিটন দাস। এই ১২ ক্রিকেটার চলতি বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তির নিয়ম অনুযায়ী সব সুযোগ-সুবিধা পাবেন।

এর বাইরে ‘রুকি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে প্রতিভাবান পাঁচ ক্রিকেটারকে। গত বছর তিন ক্রিকেটার থাকলেও এবার বাড়ানো হয়েছে আরও দুজন। এই পাঁচজনে নেই নাজমুল হোসেন শান্ত। ‘রুকি’তে থাকা ক্রিকেটাররা হচ্ছেন- আবু হায়দার, আবু জায়েদ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান ও খালেদ আহমেদ।

কোন ক্যাটাগরিতে কারা:

‘এ’ প্লাস ক্যাটাগরি: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ।

‘এ’ ক্যাটাগরি: মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও ইমরুল কায়েস।

‘বি’ ক্যাটাগরি: মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও লিটন দাস।

‘রুকি’ ক্যাটাগরি: আবু হায়দার, আবু জায়েদ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান ও খালেদ আহমেদ।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম