ঢাকাকে ১২৪ রানের লক্ষ্য দিলো খুলনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৩

ঢাকাকে ১২৪ রানের লক্ষ্য দিলো খুলনা বিপিএলে লিগ পর্বের শেষ ম্যাচে ঢাকা ডায়নামাইটসের চমৎকার বোলিংয়ে সুবিধা করতে পারেনি খুলনা টাইটানস। ৯ উইকেটে তারা করেছে ১২৩ রান।

পরের পর্বে উঠতে হলে ঢাকাকে জিততেই হবে। ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে তারা। চার নম্বরে থাকা রাজশাহী কিংসের (১২) চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে সাকিব আল হাসানরা।

মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় খুলনা। প্রথম পাওয়ার প্লেতেই তারা হারায় ৩ উইকেট, ৩৩ রান করে। দ্বিতীয় ওভারে জুনায়েদ সিদ্দিককে (২) ফেরান রুবেল। পরের ওভারে ১৮ রানে ব্রেন্ডন টেলরকে আউট করেন সাকিব। আর ঘুরে দাঁড়াতে পারেনি খুলনা, ৮১ রানের মধ্যে ৬ ব্যাটসম্যানকে হারায়।

এরপর ডেভিড উইজের সঙ্গে ইনিংস সেরা ২৯ রানের জুটি গড়েন তাইজুল ইসলাম। শেষ দুই ওভারে আরও তিন উইকেট হারায় তারা। মোহাম্মদ সাদ্দাম ও উইজ শেষ দুই বলে রানআউট হন। উইজ ইনিংস সেরা ৩০ রান করেন ২৭ বল খেলে।

২৪ রানের দ্বিতীয় সেরা পারফরম্যান্স করেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া মাহমুদউল্লাহ (১৪), তাইজুল (১২) ও সাদ্দাম (১২) দুই অঙ্কের ঘরে রান করেন।

ঢাকার পক্ষে দুটি করে উইকেট নেন সাকিব ও রুবেল। একটি করে পান কাজী অনিক ও সুনীল নারিন।

/এফএইচএম/
সম্পর্কিত
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড প্রসঙ্গে যা বললো বিসিবি
বাবার জন্য দোয়া চাইলেন পাইলট
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ড্র হলে ভারতের কী হবে? 
সর্বশেষ খবর
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
ইকরার মৃত্যু: মাকে নিয়ে আদালতে আলভী
ইকরার মৃত্যু: মাকে নিয়ে আদালতে আলভী
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড প্রসঙ্গে যা বললো বিসিবি
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড প্রসঙ্গে যা বললো বিসিবি
যুক্তরাজ্যে স্পন্সর ছাড়া ‘গ্লোবাল ট্যালেন্ট ভিসা’: বাংলাদেশিদের সামনে কি নতুন সুযোগ
যুক্তরাজ্যে স্পন্সর ছাড়া ‘গ্লোবাল ট্যালেন্ট ভিসা’: বাংলাদেশিদের সামনে কি নতুন সুযোগ
সর্বাধিক পঠিত
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত