নিউজিল্যান্ডে যেতে পারছেন না তাসকিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৮

বিপিএলে একটি ক্যাচ নিতে গিয়ে সর্বনাশ হয়েছে তাসকিনের প্রথমে শোনা গিয়েছিল, নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না তাসকিন আহমেদ। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী দিয়েছেন আরও বড় দুঃসংবাদ। সম্পূর্ণ সেরে উঠতে কমপক্ষে ছয় সপ্তাহ প্রয়োজন তাসকিনের। তার মানে তিন ম্যাচের টেস্ট সিরিজেও খেলার সম্ভাবনা নেই দেশের অন্যতম সেরা পেসারের।  

গত শুক্রবার লং-অফ সীমানায় চিটাগং ভাইকিংসের মোসাদ্দেক হোসেনের ক্যাচ নিতে গিয়ে বাঁ গোড়ালিতে ব্যথা পান তাসকিন। পরদিন এমআরআই রিপোর্টে জানা যায়, তার পক্ষে কিউইদের মাটিতে ওয়ানডে সিরিজে খেলা সম্ভব নয়। তাসকিন অবশ্য টেস্ট সিরিজে খেলার আশা করেছিলেন। তবে রবিবার তার গোড়ালি পরীক্ষা করে আশার কথা শোনাতে পারেননি ড. দেবাশীষ।

মিরপুরে সাংবাদিকদের বিসিবির চিকিৎসক জানিয়েছেন, ‘তাসকিনের বাঁ পায়ের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরোপুরি সেরে উঠতে কমপক্ষে ছয় সপ্তাহ লাগবে। চার সপ্তাহ পর হালকা ব্যায়াম করতে পারলেও বল হাতে নিতে ছয় সপ্তাহ অপেক্ষা করতে হবে তাকে। তাই ওয়ানডে সিরিজ তো বটেই, টেস্ট সিরিজেও তাসকিনের খেলার সম্ভাবনা নেই। মার্চের মাঝামাঝি তিনি খেলার মতো অবস্থায় ফিরবেন।’

নিউজিল্যান্ডে বাংলাদেশের ওয়ানডে তিনটি হবে ১৩, ১৬ ও ২০ ফেব্রুয়ারি। ২৮ ফেব্রুয়ারি প্রথম, ৮ মার্চ দ্বিতীয় এবং ১৬ মার্চ শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট। তাই অনেক দিন পর দলে ফিরলেও নিউজিল্যান্ড সফরে যেতে পারছেন না তাসকিন। 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম