সেন্ট লুসিয়া টেস্টে নিষিদ্ধ হোল্ডার

স্পোর্টস ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৮

জেসন হোল্ডার স্লো ওভার রেটের দায়ে সেন্ট লুসিয়া টেস্টে খেলতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে তাকে নিষিদ্ধ করেছে আইসিসি।

অ্যান্টিগায় ১০ উইকেটে জয়ের ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার পিছিয়ে ছিল উইন্ডিজ। এক বছরের মধ্যে দ্বিতীয়বার স্লো ওভার রেটের অভিযোগ ওঠায় এক ম্যাচ নিষিদ্ধ হলেন তাদের ২৭ বছর বয়সী অধিনায়ক। গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে স্লো ওভার রেটিংয়ে দায়ী হন হোল্ডার।

হোল্ডারের নিষেধাজ্ঞা স্বাগতিকদের জন্য বড় ধাক্কা। এই সিরিজে ২২৯ রান করে এখন পর্যন্ত শীর্ষ ব্যাটসম্যানের আসনে তিনি। প্রথম ম্যাচে ২০২ রানের অপরাজিত ইনিংস খেলার পর বোলিংয়ে দুই উইকেট নেন হোল্ডার। সবশেষ অ্যান্টিগা টেস্টে ৫ উইকেট নিয়েছেন তিনি।

সহঅধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট দলের নেতৃত্ব দেবেন শেষ ম্যাচে। গত বছর চোটে হোল্ডার না থাকায় বাংলাদেশ সফরে নেতৃত্ব দেন তিনি।

হোল্ডারের শূন্যতা পূরণ করতে দলে ডাকা হয়েছে ২০ বছর বয়সী গায়ানিজ অলরাউন্ডার কিমো পলকে। এখন পর্যন্ত দুটি টেস্ট খেলেছেন তিনি।

দুই ম্যাচ জিতে ২০০৯ সালের পর প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী শনিবার তারা নামবে ইংলিশদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম