কুমিল্লাকে ১৬৬ রানের লক্ষ্য দিলো রংপুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৩

ইনিংসের দ্বিতীয় সেরা পারফরম্যান্স করেছেন গেইল (ফাইল ছবি) অ্যালেক্স হেলস ও এবি ডি ভিলিয়ার্সের অভাব বুঝতে দেননি ক্রিস গেইল, রাইলি রোসো ও বেনি হাওয়েল। তিনজনের ব্যাটিং নৈপুণ্যে ‍কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে প্রথম কোয়ালিফায়ারে ১৬৬ রানের লক্ষ্য দিয়েছে রংপুর রাইডার্স।

গতবারের চ্যাম্পিয়নরা টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ৫ উইকেট হারিয়ে তারা করে ১৬৫ রান।

দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান না থাকায় জ্বলে উঠতেই হতো গেইলকে। চার ছক্কার বন্যা বইয়ে দিতে না পারলেও তিনি খেলেছেন ৪৬ রানের ‍গুরুত্বপূর্ণ ইনিংস। আগের ওভারে তার ক্যাচ ফেলে জীবন দেন মেহেদী হাসান, পরের ওভারে নিজের ভুল শুধরে উইন্ডিজ ওপেনারকে থিসারা পেরেরার ক্যাচ বানান। ৬ চার ও ১ ছয়ে সাজানো ছিল গেইলেল ৪৪ বলের ইনিংস।

তার আগে রোসোর সঙ্গে ৩৩ রানের জুটি গড়েন ক্যারিবিয়ান ব্যাটসম্যান। গেইলের আগে মেহেদী মারুফ ও মোহাম্মদ মিঠুন দলীয় ৩৪ রানের মধ্যে আউট হন। রবি বোপারা চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেওয়ার পর রোসো ও হাওয়েলের চমৎকার জুটিতে ঘুরে দাঁড়ায় রংপুর।

৭০ রানের এই জুটি ভাঙে ১৯তম ওভারের পঞ্চম বলে। ৩১ বলে চারটি চার ও দুটি ছয়ে ৪৪ রান করে মোহাম্মদ সাইফউদ্দিনের শিকার হন রোসো। শেষ ওভারে ছয় ও চার মেরে ফিফটি পূর্ণ করেন হাওয়েল। এই ইংলিশ ব্যাটসম্যান ২৮ বলে ৫৩ রানে অপরাজিত ছিলেন। তিনটি চার ও পাঁচটি ছয় মারেন তিনি।

কুমিল্লার পক্ষে একটি করে উইকেট নেন সাইফউদ্দিন, ওয়াহাব রিয়াজ, সানজিৎ সাহা ও মেহেদী।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ