নিউজিল্যান্ডে ভালো খেলার প্রত্যাশা সাব্বির-মিরাজের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৮আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৮

সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ নিউজিল্যান্ডে আগের প্রতিটি সফর ছিল ব্যর্থতায় ভরা। এবার অন্তত ওয়ানডে সিরিজে ভালো খেলতে মরিয়া বাংলাদেশ। বুধবার নিউজিল্যান্ডের পথে রওনা হওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভালো খেলার প্রত্যাশার কথা জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমান।

বিপিএলের জন্য একসঙ্গে পুরো দল যেতে পারেনি। বুধবার মিরাজ-সাব্বিরের সঙ্গে বিমানে উঠেছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, নাঈম হাসান, লিটন দাস এবং ম্যানেজার খালেদ মাসুদ পাইলট। আগামী শনিবার মাশরাফি মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও শফিউল ইসলামের রওনা হওয়ার কথা।

একটু আগে যাওয়ার সুযোগ পাচ্ছেন, তাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার আশা অফস্পিনার মিরাজের কণ্ঠে, ‘আমরা দ্বিতীয় দলের কয়েক দিন আগে যাচ্ছি। আশা করি, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবো। অবশ্য আগেও আমরা নিউজিল্যান্ড গিয়েছিলাম। তাই ওদের কন্ডিশন সম্পর্কে আমাদের ভালোই ধারণা।’

বিপিএলে খেলার সুবাদে ম্যাচ প্র্যাকটিস ভালো হবে বলেই তার বিশ্বাস, ‘বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগবে আমাদের। ওখানে আমাদের তেমন সাফল্য নেই। তবে এবার সাফল্য পেতে আমরা আশাবাদী। নিউজিল্যান্ডে খেলা সব সময়ই চ্যালেঞ্জিং। আশা করি, এই চ্যালেঞ্জে জিততে পারবো।’

মিরাজের মতো সাব্বিরও ভালো করতে আত্মবিশ্বাসী, ‘দল হিসেবে আমরা আগের চেয়ে অনেক পরিণত। আশা করি, এবার নিউজিল্যান্ডে আমরা সফল হবো।’ ছয় মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা এই ব্যাটসম্যান আরও বলেছেন, ‘এটা আমার জন্য অনেক বড় সুযোগ। এটাকে আমার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস বলা যেতে পারে। আমি অধিনায়ক ও নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে চাই।’

নিউজিল্যান্ড সফরে নেপিয়ার, ক্রাইস্টচার্চ ও ডানেডিনে ১৩, ১৬ ও ২০ ফেব্রুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। কিউইদের মাটিতে প্রথমবারের মতো তিনটি টেস্ট খেলার সুযোগ পাচ্ছে টাইগাররা। ২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনে প্রথম, ৮ মার্চ ওয়েলিংটনে দ্বিতীয় এবং ১৬ মার্চ ক্রাইস্টচার্চে তৃতীয় টেস্ট শুরু হবে।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান