এবার প্রস্তুতি ছাড়াই কী হয় দেখার অপেক্ষায় মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৩

মাশরাফি মুর্তজা (ফাইল ছবি) দুই বছর আগে ব্যাপক প্রস্তুতি নিয়ে নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। সিডনিতে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করেছিলেন মাশরাফি মুর্তজারা। কিন্তু তিন ম্যাচের সিরিজে অসহায় আত্মসমর্পণ করে সফরকারীরা। আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ব্ল্যাক ক্যাপদের মাঠে শুরু হচ্ছে আরেকটি সিরিজ। এবার একেবারেই প্রস্তুতি নেই বাংলাদেশের। কিন্তু তা নিয়ে উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন না অধিনায়ক।

২০১৬ সালের ডিসেম্বরে সিরিজ শুরুর আগে এক সপ্তাহের বেশি প্রস্তুতি নিয়েছিল বাংলাদেশ। এবার তেমন কোনও প্রস্তুতি তো নেই-ই, বরং বিপিএলে টি-টোয়েন্টি খেলে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে তারা। এছাড়া তিনটি টেস্টও বাংলাদেশ খেলবে কিউইদের সঙ্গে।

নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগামী ১০ ফেব্রুয়ারি কেবল একটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রস্তুতিহীন দল নিয়ে দুর্ভাবনায় থাকতে চান না মাশরাফি। ওয়ানডে অধিনায়ক নির্ভার কণ্ঠে বলেছেন, ‘প্রস্তুতি নিয়ে গিয়ে গতবার সফল হতে পারিনি, দেখি এবার কী হয়! এবার প্রস্তুতি ছাড়া যদি ভালো কিছু করি, তাহলে পরেরবার প্রস্তুতি ছাড়াই যাব।’

তবে জেতার জন্যই দল খেলবে দৃঢ়তার সঙ্গে জানালেন মাশরাফি, ‘বিপিএল চলছিল, কিছু করার নেই। আমাদের মানিয়ে নিতে হবে। খারাপ হলে সবাই সমালোচনা করবে, ভালো হলে প্রশংসা করবে। তবে অবশ্যই জেতার চেষ্টা করবো। নিজেদের সেরাটাই খেলব আমরা।’

নিউজিল্যান্ডে বাংলাদেশের অভিজ্ঞতা মোটেও ভালো নয়। সেই বৃত্ত থেকে বের হওয়ার আশ্বাস দিতে চান না মাশরাফি, ‘বেশি আশা কাউকে দিবো না। অবশ্যই আমি অনেক ইতিবাচক। পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে খেলবো। আগের নিউজিল্যান্ড সফরে আমরা একটি ম্যাচে জয়ের কাছাকাছি ছিলাম। ২৫১ রানে তাদের অলআউট করি। ইমরুল ও সাব্বিরের জুটি একশর মতো হয়েছিল, কিন্তু তারপর ধস। খুব ভালো একটা সুযোগ আমরা পেয়েছিলাম, হাতছাড়া করেছি। আশা করবো এবার সুযোগগুলো কাজে লাগাতে পারবো। কেউই জানে না কী হতে পারে। তবে সিরিজটা আমাদের জন্য সহজ হবে না।’

ফল যেমনই হোক, সেটা নিয়ে না ভেবে এই সিরিজকে বিশ্বকাপের আদর্শ প্রস্তুতি হিসেবে দেখছেন মাশরাফি, ‘আমরা এই সিরিজকে বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি হিসেবে দেখছি। সামনের ৫ থেকে ৬ মাসের দিকে তাকান, এটা খুব আদর্শ কন্ডিশন।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম