১২ দিনের জন্য মুমিনুলদের দায়িত্বে রিজ মরগান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২৮আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০১

রিজ মরগ্যানের অধীনে অনুশীলন করবেন মুমিনুলরা নিউজিল্যান্ডে বাংলাদেশ যখন ওয়ানডে সিরিজ খেলবে, তখন মুমিনুল হক সহ ৬ ক্রিকেটার ক্রাইস্টচার্চে থাকবেন টেস্টে প্রস্তুতির মধ্যে। এই সময়ে স্টিভ রোডস ওয়ানডে দল নিয়ে ব্যস্ত থাকায় তাদের দেখভাল করবেন রিজ মরগান। ১২ দিনের জন্য নিউজিল্যান্ডের এই সাবেক ক্রিকেটারকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত নেপিয়ার, ক্রাইস্টচার্চ ও ডুনেডিনে চলবে ওয়ানডে সিরিজ। ২৮ ফেব্রুয়ারি হ্যামিলটনে হবে তিন টেস্টের প্রথমটি। তার আগেই ওয়ানডে দলে না থাকা টেস্ট দলের বাকিরাও চলে যাবেন নিউজিল্যান্ডে। মুমিনুল হক ও সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী ও খালেদ আহমেদ আছেন শুধু টেস্ট দলে। মুমিনুল ও সাদমান ওয়ানডের প্রস্তুতি ম্যাচের জন্য আগেভাগেই নিউজিল্যান্ড যাচ্ছেন। আর ১৫ ফেব্রুয়ারি পৌঁছাবেন বাকি চারজন।

কোচিং স্টাফের সবাই ওয়ানডেতে ব্যস্ত থাকায় এই ৬ জনের অনুশীলনে যেন ব্যাঘাত না ঘটে, সেজন্য প্রধান কোচ স্টিভ রোডস এই সফরে বাড়তি একজন কোচের চাহিদাপত্র দিয়ে মরগানের নাম সুপারিশ করেছিলেন। বিসিবি তার চাহিদা পূরণ করে নিয়োগ দিয়েছেন এই সাবেক কিউই ক্রিকেটারকে। আগামী ১৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্বল্পমেয়াদী কোচের ভূমিকায় থাকবেন মরগান।

মাত্র তিনটি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ খেলা মরগানকে নিয়োগ দেওয়ার খবর নিশ্চিত করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান, ‘কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেশ কিছুদিন আগেই টেস্ট দলের ক্রিকেটারদের আগেভাগে পাঠানো হচ্ছে। তাদের অনুশীলনে যেন কোনও ব্যাঘাত না ঘটে, সেজন্য স্বল্প মেয়াদে রিজ মরগানকে আমরা নিয়োগ দিয়েছি। ওয়ানডে চলার সময় তিনি ৬ ক্রিকেটারকে নিয়ে কাজ করবেন।’

টেস্ট স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, মুমিনুল হক, খালেদ আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ মিঠুন, নাঈম হাসান, আবু জায়েদ।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান