জাতির শ্রেষ্ঠ সন্তানদের আইসিসি চেয়ারম্যানের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪১আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪১

স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর (মাঝে) তিন দিনের সফরে বাংলাদেশে আসা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান শশাঙ্ক মনোহর জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

বৃহস্পতিবার সাভার জাতীয় স্মৃতিসৌধে স্ত্রীকে সঙ্গে নিয়ে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানান আইসিসি চেয়ারম্যান। তার সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ছাড়াও সংস্থাটির অনান্য পরিচালকরা উপস্থিত ছিলেন।

স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ছাড়াও জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শশাঙ্ক মনোহর। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে তাকে সংবর্ধনা দেবে বিসিবি।

শুক্রবার ফিরতি বিমানে চড়ার আগে মাঠে বসে বিপিএল ষষ্ঠ আসরের ফাইনাল দেখবেন আইসিসি চেয়ারম্যান। তার আগে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘর পরিদর্শন করার কথা শশাঙ্ক মনোহরের।

প্রসঙ্গত, বিসিবি সভাপতি নাজমুল হাসানের আমন্ত্রণে বাংলাদেশ সফরে এসেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি ও বর্তমান আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম