রোহিতের রেকর্ডময় ইনিংস

স্পোর্টস ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৬আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৩

রোহিতের রেকর্ডময় ইনিংস ওয়েলিংটনের প্রথম টি-টোয়েন্টিতে হাসেনি রোহিত শর্মার ব্যাট, ভারতও হেরে শুরু করে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। তবে দ্বিতীয় ম্যাচে রোহিতের ব্যাট জ্বলে উঠলে সফরকারীরা পেয়েছে দাপুটে জয়। ম্যাচ জেতানো ঝড়ো হাফসেঞ্চুরির এই ইনিংসে ভারতীয় ওপেনার গড়েছেন বেশ কয়েকটি নতুন রেকর্ড।

অকল্যান্ডে রোহিত ২৯ বলে করেছেন ৫০ রান। ঝড়ো হাফসেঞ্চুরিতে ভারতীয় ব্যাটসম্যান এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিক। কিউইদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের পর কুড়ি ওভারের ক্রিকেটে রোহিত ২ হাজার ২৮৮ রান নিয়ে বসেছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে। এতদিন শীর্ষে থাকা নিউজিল্যান্ড ব্যাটসম্যান মার্টিন গাপটিলের ২ হাজার ২৭২ রান ছাড়িয়ে গেছেন তিনি।

শুধু সর্বোচ্চ রানই নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টির সবচেয়ে বেশি ৫০ ছাড়ানো ইনিংসের মালিকও এখন রোহিত। কিউইদের বিপক্ষে তিনি পেয়েছেন ২০তম ৫০ ছাড়ানো ইনিংস। তাতে সতীর্থ বিরাট কোহলিকে (১৯) ছাড়িয়ে গেছেন এই ওপেনার।

অকল্যান্ডে তিনি হাঁকিয়েছেন ৪ ছক্কা, যাতে তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছক্কার ‘সেঞ্চুরি’ পূরণ করেছেন রোহিত। তার আগে আছেন কেবল দুই ক্রিকেটার। রোহিতের ১০২ ছক্কার চেয়ে বেশি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন ক্রিস গেইল ও গাপটিল, দুজনই মেরেছেন ১০৩টি ছক্কা।

আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে ছক্কার সংখ্যায় রোহিত এখন চার নম্বরে। তার ৩৪৯ ছক্কার বেশি আছে কেবল শহীদ আফ্রিদি ও গেইল (৪৭৬), ব্রেন্ডন ম্যাককালাম (৩৯৮) এবং সনাৎ জয়াসুরিয়ার (৩৫২)। তবে মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলে ভারতের জার্সিতে সর্বোচ্চ ছক্কার মালিক এখন রোহিতই।

আরেকটি রেকর্ডে নাম ওঠানোর সম্ভাবনা আছে তার, প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়। নিয়মিত অধিনায়ক কোহলি না থাকায় দায়িত্ব পেয়ে রোহিতের নেতৃত্বে প্রথম ম্যাচ হারলেও অকল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সমতায় ফিরেছে ভারত। হ্যামিল্টনের সিরিজ নির্ধারণী ম্যাচ জিতলেই ইতিহাস গড়বেন তিনি। অবশ্য এর আগে নিউজিল্যান্ডে একবারই টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সেবার দুই ম্যাচের সিরিজে ২-০তে হোয়াইটওয়াশ হয়েছিল সফরকারীরা। এনডিটিভি

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম