তিন হাফসেঞ্চুরিতে লিডের পথে বাংলাদেশের যুবারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৬

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে যুব টেস্টে লিডের পথে বাংলাদেশ। তিন হাফসেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে স্বাগতিকরা ৫ উইকেটে করেছে ২৬৬ রান। প্রথম ইনিংসে ইংলিশদের করা ২৮০ রান থেকে পিছিয়ে আছে মাত্র ১৪ রানে।

ওয়ানডে সিরিজ জয়ের পর চার দিনের ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। চমৎকার বোলিংয়ে দ্বিতীয় দিনে ইংল্যান্ডকে ২৮০ রানে অলআউট করে ব্যাটিংয়ে নামে তারা। পারভেজ হোসেন, তৌহিদ হৃদয় ও আকবর আলীর হাফসেঞ্চুরিতে স্বস্তিতে দিন পার করেছে বাংলাদেশ।

ব্যাটিংয়ের শুরুটা অবশ্য ভালো ছিল না স্বাগতিকদের। দলীয় ১২ রানে তারা হারায় ওপেনার তানজিদ হাসানকে। ৪ রান করে তার ফেরার পর বড় জুটি গড়েন অমিত হাসান ও পারভেজ হোসেন। দ্বিতীয় উইকেটে দুজন গড়েন ৯৩ রানের জুটি। অমিত (৪৯) ১ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করলেও পারভেজ তুলে নেন ফিফটি। ১৪৮ বলে ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় তার ব্যাট থেকে আসে ৬২ রানের ইনিংস।

তার পথে হেঁটে হাফসেঞ্চুরি পূরণ করেন তৌহিদ হৃদয়। ১৩৮ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় তার কাছ থেকে আসে ৬১ রান। এরপর ফিফটি পেয়েছেন অধিনায়ক আকবর আলীও। দিন শেষে তিনি অপরাজিত ৫৬ রানে। আকবরের সঙ্গে তৃতীয় দিনের খেলা শুরু করবেন শাহাদত হোসেন (০*)।

বাংলাদেশি ব্যাটসম্যানদের সামনে বেশ পরীক্ষা দিতে হয়েছে ইংলিশ বোলারদের। একটি করে উইকেট পেয়েছেন অ্যাডাম ফিঞ্চ, জর্জ ব্লাডারসন, হামিদউল্লাহ কাদরি ও লুইস গোল্ডসওর্থি।

এর আগে ৮ উইকেটে ২৬১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ইংল্যান্ড আর ১৯ রান যোগ করে গুটিয়ে যায়। সর্বোচ্চ ৯৯ রান আসে বেন চার্লসওর্থের ব্যাট থেকে। ৬৫ রান করেন জর্জ ব্লাডারসন।

প্রথম ইনিংসে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার রুহেল আহমেদ। এই স্পিনারের শিকার ৪ উইকেট। ৩ উইকেট নিয়েছেন মিনহাজুর রহমান। আর ২টি উইকেট পেয়েছেন আসাদউল্লাহ গালিব।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের