অবিশ্বাস্য তামিম!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫১

৫০ বলে সেঞ্চুরির পর তামিম দুর্দান্ত এক সেঞ্চুরি করে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আলোড়ন তুলেছেন তামিম ইকবাল। বিপিএল ফাইনালে ঢাকা ডায়নামাইটস বোলারদের ওপর ঝড় তোলা কুমিল্লা ভিক্টোরিয়ান্স ওপেনারের অপরাজিত ১৪১ রান এসেছে মাত্র ৬১ বলে, ১০টি চার ও ১১টি ছক্কায়।

বিপিএলে এটাই তামিমের প্রথম সেঞ্চুরি। টুর্নামেন্টে তার আগের সেরা ইনিংস ছিল ৭৫, ২০১৬ সালে চিটাগং ভাইকিংসের হয়ে বরিশাল বুলসের বিপক্ষে। বিপিএল ইতিহাসে এটা দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। সেরা ইনিংস গতবারের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রংপুর রাইডার্সের ক্রিস গেইলের অপরাজিত ১৪৬।

আজকের আগে কুড়ি ওভারের ক্রিকেট তামিমের সেঞ্চুরি দুটি। একটি বিজয় দিবস টি-টোয়েন্টি টুর্নামেন্টে, অন্যটি ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে ওমানের বিপক্ষে।

টি-টোয়েন্টিতে এটাই তামিমের সেরা ইনিংস। যদিও ২৩১.১৪ স্ট্রাইক রেটের ইনিংসটার শুরু ছিল ধীর গতির। প্রথম ৯ বলে করেছেন মাত্র ৬ রান। পঞ্চম ওভারে সুনীল নারিনকে মিড উইকেটের ওপর দিয়ে বিশাল ছক্কা মেরে তামিম-ঝড়ের শুরু। ৩১ বলে ফিফটি করার পর সেঞ্চুরি করেছেন মাত্র ৫০ বলে। মানে দ্বিতীয় পঞ্চাশ পূর্ণ হয়েছে মাত্র ১৯ বলে।

অথচ ফাইনালের আগে চেনা ছন্দে পাওয়া যাচ্ছিল না তামিমকে। দুটি ফিফটি ছাড়া তাকে খুঁজেই পাওয়া যায়নি। তবে ফাইনালের অসাধারণ ইনিংস এক লাফে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে নিয়ে গেছে তামিমকে। ১৪ ম্যাচে ৩৮.৯১ গড়ে তার রান ৪৪৭। তামিমের সমান ম্যাচ খেলে ৫৫৮ রান নিয়ে (গড় ৬৯.৭৫) সবার ওপরে আছেন রংপুর রাইডার্সের দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রাইলি রোসো।

 বিপিএলে তিনটি ভিন্ন দলের হয়ে খেললেও শিরোপা জেতা হয়নি তামিমের। ‍শিরোপা জিতবেন কীভাবে, তার দল যে ফাইনালেই ওঠেনি কখনও! আজ বিপিএলে প্রথম ফাইনাল খেলতে নেমে টর্নেডো ইনিংস উপহার দিলেন দেশসেরা ওপেনার। এবার তিনি শিরোপা জিততে পারবেন তো?

/আরআই/এএআর/
সম্পর্কিত
বিপিএলে দুর্নীতির অভিযোগ: আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের তির
ইংল্যান্ডে প্রথমবার হোয়াইটওয়াশ হলো পাকিস্তান
নেপালের সঙ্গে সিরিজ খেলতে আগ্রহী বিসিবি, কিন্তু... 
সর্বশেষ খবর
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত