ইতালিয়ানদের আক্ষেপ দূর করলেন জেসমিন পাওলিনি

স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০২৫, ১৩:০২আপডেট : ১৮ মে ২০২৫, ১৩:০২

নাম ইতালিয়ান ওপেন, অথচ ঘরের টুর্নামেন্টই নারী এককে ৪০ বছর জিততে পারছিল না স্বাগতিকদের কেউ! দীর্ঘ বিরতির পর সেই আক্ষেপ মেটালেন জেসমিন পাওলিনি। সরাসরি সেটে কোকো গাউফকে হারিয়ে নারী এককের শিরোপা ঘরে তুলেছেন এই ইতালিয়ান। 

রোমের ফোরো ইতালিকোতে স্বাগতিক দর্শকদের অকুণ্ঠ সমর্থন পেয়েছেন জেসমিন। উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লাও। জেসমিন অবশ্য স্বাগতিক দর্শকদের হতাশ করেননি। যুক্তরাষ্ট্রের তারকাকে ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন। 

গত ফ্রেঞ্চ ওপেন ও উইম্বডনেই চমক দেখান জেসমিন পাওলিনি। দুটি টুর্নামেন্টে অপ্রত্যাশিত ফাইনালিস্ট ছিলেন তিনি। ইতালিয়ান ওপেন জিততে সময় নিয়েছেন ১ ঘণ্টা ২৯ মিনিটের মতো। 

২৯ বছর বয়সী জেসমিন পাওলিনি ১৯৮৫ সালে রাফায়েলা রেজ্জির পর প্রথম ইতালিয়ান নারী হিসেবে এই টুর্নামেন্টে শিরোপা জিতেছেন। ১৯৩০ সালে টুর্নামেন্ট চালুর পর অবশ্য ইতালিয়ান কেউ এই শিরোপা ঘরে তুললেন চতুর্থবার। তাই আবেগাক্রান্ত হয়ে পড়েন তিনি, ‘মনে হচ্ছে না এটা বাস্তব। হাতে ট্রফি নিয়ে দাঁড়ানো অবিশ্বাস্য মনে হচ্ছে। আমি ভীষণ আবেগ আপ্লুত।’

জেসমিনের কাছে এটা স্বপ্নের চেয়েও বেশি কিছু, ‘ছোটবেলায় এখানে টুর্নামেন্ট দেখতে এসেছিলাম। আজ নিজেই ট্রফি তুলছি, এটা স্বপ্নের চেয়েও বেশি কিছু।’

/এফআইআর/      
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি