পারলেন না তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৫৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৫৭

তামিম ইকবাল তার জ্বলে ওঠাটা খুব জরুরি ছিল। কিন্তু পারলেন না তামিম ইকবাল। তার আউটে ক্রাইস্টচার্চের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্কোর ৮ ওভারে ২ উইকেটে ২২ রান।

নেপিয়ারের ম্যাচটি ভুলে গিয়েই নেমেছিলেন তিনি ক্রাইস্টচার্চে। তবে তামিম পারেননি ব্যর্থতার বৃত্ত ভাঙতে। দ্বিতীয় ওয়ানডেতেও অবদান রাখতে পারলেন না এই ওপেনার। নেপিয়ারের মতোই ৫ রান করে এলবিডাব্লিউ হয়ে ফিরেছেন প্যাভিলিয়নে। ম্যাট হেনরির বলে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি।

আবারও ব্যর্থ লিটন

ক্রাইস্টচার্চেও ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা ভালো হলো না। শুরুতেই ফিরে গেছেন লিটন দাস। তার আউটে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হারায় প্রথম উইকেট।

প্রথম ওয়ানডেতে কিছুই করতে পারেননি লিটন। ১ রানে ফিরেছিলেন এই ওপেনার। সিরিজ বাঁচানোর দ্বিতীয় ওয়ানডেতেও ১ রানে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি ট্রেন্ট বোল্টের বলে। বৃত্তের ভেতরে থাকা খেলোয়াড়ের সুবিধা কাজে লাগিয়ে বাউন্ডারির লক্ষ্যে উঠিয়ে শট খেলেছিলেন লিটন। কিন্তু লুকি ফার্গুসন অনেকটা দৌড়ে নেন চমৎকার ক্যাচ।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রাইস্টচার্চের দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরেছে বাংলাদেশ। টস জয়ী নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় এই ম্যাচটি টাইগারদের জন্য সিরিজ বাঁচানো লড়াই।

নেপিয়ারের প্রথম ওয়ানডে হারলেও একই একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে একটি পরিবর্তন আছে নিউজিল্যান্ড একাদশে। মিচেল স্যান্টনারের জায়গায় কিউইরা একাদশে যোগ করেছে আরেক স্পিনার টড অ্যাস্টলকে।

বাংলাদেশের সবচেয়ে কঠিন পরীক্ষার জায়গা সম্ভবত নিউজিল্যান্ড। নিজেদের মাটিতে কিংবা বাইরে নিউজিল্যান্ডকে হারানো গেলেও তাদের মাঠে গিয়ে কোনও সাফল্যই নেই টাইগারদের। কিউইদের ঘরের মাঠে খেলা সব ম্যাচ হেরেছে তারা। মন খারাপ করে দেওয়া এই পরিসংখ্যানে সাফল্যের ছোঁয়া লাগাতে পারছে না কিছুতেই। নেপিয়ারের প্রথম ওয়ানডে ৮ উইকেটে হেরে ব্যর্থতার তালিকা লম্বা করেছে আরও।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের ম্যাচটিতেও নেই কোনও অনুপ্রেরণার জায়গা। এই মাঠে একবারই খেলেছে বাংলাদেশ, ২০১৬ সালে। সেবার টম ল্যাথামের সেঞ্চুরিতে ৩৪১ রানের সংগ্রহ দাঁড় করিয়ে স্বাগতিকরা জিতেছিল ৭৭ রানে। যেখানে বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৫৯ রান করা সাকিব আল হাসান নেই এবারের সিরিজে। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের কার্যকরী ব্যাটিং ও বোলিংয়ের অভাব স্পষ্টই বোঝা গিয়েছে প্রথম ম্যাচে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন, রস টেলর, টম ল্যাথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, জিমি নিশাম, টড অ্যাস্টল, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম