এক নম্বর টেস্ট বোলার কামিন্স

স্পোর্টস ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২১আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২১

প্যাট কামিন্স অস্ট্রেলিয়ান ক্রিকেটের সবচেয়ে মর্যাদার পুরস্কার অ্যালান বোর্ডার মেডেল জয়ের এক সপ্তাহ পর আরেকটি সাফল্য পেলেন প্যাট কামিন্স। রবিবার প্রকাশিত সবশেষ টেস্ট র‌্যাংকিংয়ে এক নম্বর বোলারের স্বীকৃতি পেয়েছেন অস্ট্রেলিয়ান পেসার।

১৩ বছর পর প্রথমবার কোনও অস্ট্রেলিয়ান টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলো। এর আগে সবশেষ গ্লেন ম্যাকগ্রা ২০০৬ সালের ফেব্রুয়ারিতে এক নম্বরে ছিলেন। তারপর অস্ট্রেলিয়ান কোনও বোলারের সেরা সাফল্য ছিল ২০০৯ সালে, মিচেল জনসন ছিলেন দুই নম্বরে।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে ১৪ উইকেট নিয়ে কামিন্স জায়গা করে নেন এক নম্বরে। আগের র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা কাগিসো রাবাদা নেমে গেছেন তিন নম্বরে। ডারবানের কিংসমিডে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৪৫ রান দিয়ে নেন তিন উইকেট।

ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনও পেছনে ফেলেছেন রাবাদাকে। তিনি এখন দুই নম্বরে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে বীরোচিত পারফর্ম করে ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে ৫৮ ধাপ এগিয়েছেন কুশল পেরেরা। বাঁহাতি এই ব্যাটসম্যান ১৫৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে এনে দেন ১ উইকেটের অবিশ্বাস্য জয়। তাতে ৯৮ নম্বর থেকে ৪০তম স্থানে উঠেছেন তিনি।

প্রোটিয়া অধিনায়ক ফাফ দু প্লেসি ডারবানে ৩৫ ও ৯০ রান করে শীর্ষ দশে। তার অবস্থান দশ নম্বরে। যৌথভাবে একই স্থানে দিমুথ করুনারত্নে। ব্যাটসম্যানের শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম