গেইলের ছক্কার বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৮আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৯

ক্রিস গেইল আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার বিশ্ব রেকর্ড গড়েছেন ক্রিস গেইল। প্রায় ৮ মাস পর জাতীয় দলের জার্সি গায়ে দিয়েই বিধ্বংসী রূপ নেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান। ইংল্যান্ডের বিপক্ষে ১২ ছয়ের প্রথমটি হাঁকিয়ে শহীদ আফ্রিদিকে পেছনে ফেলে সর্বোচ্চ ছক্কার মালিক হন গেইল।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সব মিলিয়ে এখন গেইলের ছয় ৪৮৮টি। গত জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ৫টি ছয় মেরে আফ্রিদির পাশে বসেন তিনি।

বৃহস্পতিবার ব্রিজটাউনে প্রথম ছয়ে আফ্রিদিকে টপকে গেলেন ৩৯ বছর বয়সী ব্যাটসম্যান। পাকিস্তানি অলরাউন্ডার তার ৫২৪ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪৭৬টি ছয় মারেন। ইংল্যান্ডের বিপক্ষে এরপর আরও ১১ বার বল সীমানার ওপারে আঁছড়ে ফেলে গেইল।

ওয়ানডেতে এখন ক্যারিবিয়ান ওপেনারের ছক্কা ২৮৭টি, টেস্টে ৯৮টি, আর টি-টোয়েন্টিতে ১০৩টি।

নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম ৩৯৮ ছয় হাঁকিয়ে তৃতীয় স্থানে। শীর্ষ পাঁচের বাকি দুইজন সনাৎ জয়াসুরিয়া (৩৫২) ও রোহিত শর্মা (৩৪৯)।

১২৯ বলে ৩ চার ও ১২ ছয়ে এদিন গেইল খেলেছেন ১৩৫ রানের দুর্দান্ত এক ইনিংস।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম