গাইবান্ধায় মেয়েদের টি-টোয়েন্টি লিগের উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৭

গাইবান্ধায় মেয়েদের টি-টোয়েন্টি লিগের উদ্বোধন ‘মাদক নয়, মাঠে যাই; ক্রীড়ামনস্ক প্রজন্ম চাই’- এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেট লিগ শুরু হয়েছে। শনিবার বিকেলে গাইবান্ধা শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে লিগের উদ্বোধন করেন প্রধান অতিথি ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি।

উদ্বোধনী দিনে লাল দল ও সবুজ দলের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ হয়। এতে লাল দল ৩ রানে সবুজ দলকে হারায়। প্রথমে লাল দল ২ উইকেটে ২৩ রান করে। অপরদিকে সবুজ দল ২ উইকেটে করে ২০ রান।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির সহযোগিতায়, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনির পৃষ্ঠপোষকতায় এবং জেলা ক্রীড়া সংস্থা ও এসকেএস ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল লতিফ হক্কানী।

এতে বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন ও এসকেএস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রাসেল আহমেদ লিটন।

এসময় ওয়াহিদ মুরাদ লিমন, মাসুদুল হক মাসুদ, রকিবুল হাসান রিটন, গোলাম মারুফ মনা, মজিবর রহমান, আসাদুজ্জামান হাসু সহ জেলা ক্রীড়া সংস্থা এবং বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী সোমবার থেকে টি-টোয়েন্টি এই লিগের খেলা শুরু হবে। লিগের প্রথম খেলায় অংশ নেবে গাইবান্ধা আসাদুজ্জামান স্কুল অ্যান্ড কলেজ ও এসকেএস স্কুল অ্যান্ড কলেজ।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম