মানিকের হ্যাটট্রিকের পরও সুপার ওভারে দোলেশ্বরের হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪২

হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারেননি মানিক খান ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি লিগের উদ্বোধনী দিনেই সুপার ওভারের রোমাঞ্চ পেল ফতুল্লার দর্শকরা। প্রাইম দোলেশ্বরের ১১১ রানের জবাবে বিকেএসপিও থামে ১১১ রানে। এরপর ফল নিষ্পত্তির সুপার ওভারে বিকেএসপি ৬ রান করলে দোলেশ্বর করতে পারে ৪ রান। তাতে দুর্দান্ত জয় দিয়ে প্রতিযোগিতা শুরু করলো বিকেএসপি।

তাই বৃথা গেছে মানিক খানের হ্যাটট্রিক। দোলেশ্বরের এই পেসার হ্যাটট্রিক করেও জেতাতে পারেননি দলকে। সুপার ওভারে বিকেএসপির চমৎকার বোলিংয়ে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

ফতুল্লায় আগে ব্যাট করতে নামা দোলেশ্বরের ব্যাটসম্যানরা সুমন খান ও মুকিদুল ইসলামের তোপের মুখে পড়ে। ৩৭ রান করতে হারায় তারা ৪ উইকেট। তবে মাহমুদুল হাসানের ৪১ রানে ভর দিয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১১ রান করে দোলেশ্বর।

বিকেএসপি পেসার সুমন খান ১৮ রান খরচায় পান ৩ উইকেট। এছাড়া মুকিদুল ইসলাম নেন ২ উইকেট।

১১২ রানের লক্ষ্যে খেলতে নেমে মানিক খানের গতির সামনে দিশেহারা বিকেএসপির ব্যাটসম্যানরা। দলীয় ১৬ রানে বিকেএসপির টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে ফিরিয়ে অভিষেকে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেন তিনি। বিপিএলের সবশেষ আসরে কীর্তিটা প্রথম গড়েছিলেন আলিস আল ইসলাম।

যদিও পঞ্চম উইকেটে শামীম হোসেন ও আকবর হোসেনের ৮০ রানের জুটিতে ম্যাচে ফেরে বিকেএসপি। শামীমের ৩৬ বলে ৪৫ রান করে ফিরে যাওয়ার কিছুক্ষণ পর আউট আকবর আলীও, ৪৪ বলে তিনি করেন ৪২ রান। ততক্ষণে অবশ্য জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল বিকেএসপি। শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রান। কিন্তু ৯ রান তুলতে পারায় ম্যাচটি সুপার ওভারে গড়ায়। সেখানে চমৎকার বোলিংয়ে জয় নিশ্চিত করে বিকেএসপি।

বিকেএসপি ম্যাচটি জিতলেও ম্যাচসেরার পুরস্কার জিতেছেন হ্যাটট্রিক-ম্যান মানিক খান। ১২ রান খরচায় তিনি পেয়েছেন ৪ উইকেট।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম