ইংল্যান্ড বধের নায়ক মাহমুদুলের উঠে আসার গল্প

রবিউল ইসলাম
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২১

ইংল্যান্ড যুব দলের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স মাহমুদুলের গত বছর বয়সভিত্তিক ক্রিকেটের শেষ ধাপ অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছেন মাহমুদুল হাসান। এরপর ৮টি ওয়ানডের পাশাপাশি ৩টি চার দিনের ম্যাচ খেলেছেন তিনি। সীমিত ওভারের পাশাপাশি বড় দৈর্ঘ্যের ম্যাচেও তার ভালো পারফরম্যান্স।  

৩টি চার দিনের ম্যাচে একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি সহ ২৪৭ রান তার সংগ্রহে। অন্যদিকে ৮ ওয়ানডেতে ৪৬.৬০ গড়ে দুটি হাফ সেঞ্চুরি সহ ২৩৩ রান করেছেন। কঠোর পরিশ্রম করে এগিয়ে চলা ১৮ বছর বয়সী ব্যাটসম্যানের দৃষ্টি এখন জাতীয় দলে।

সম্প্রতি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মাহমুদুল। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় যুব টেস্টে দুটো চমৎকার ইনিংস এসেছে তার ব্যাট থেকে। প্রথম ইনিংসে ৭৪ রানের পর দ্বিতীয় ইনিংসে তার অবদান ১১৪ রান। মাহমুদুলের দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৩৩ রানের কঠিন লক্ষ্যে নামা বাংলাদেশ পেয়েছে ৩ উইকেটের স্মরণীয় জয়। যুব টেস্টের আগে ওয়ানডে সিরিজ আর একমাত্র টি-টোয়েন্টিতেও জ্বলে উঠেছেন তিনি। তিনটি ওয়ানডেতে করেছেন ৩৩, অপরাজিত ৫৮ ও ৫৭ রান, আর টি-টোয়েন্টিতে ৪৪ রান। মাহমুদুলের ব্যাটে অনুপ্রাণিত বাংলাদেশ প্রতিটি ম্যাচেই বিজয়ী।

ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সাফল্যে মাহমুদুল উচ্ছ্বসিত। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘ওরা তো আমাদের কন্ডিশনে খেলে অভ্যস্ত নয়। আমরা এই সুযোগই কাজে লাগিয়েছি। নিজেদের কন্ডিশন কাজে লাগিয়ে সাফল্য পেয়েছি আমরা।’

ইংল্যান্ডের বিপক্ষে যুব টেস্টে সেঞ্চুরির পর মাহমুদুল তিনি আরও বলেছেন, ‘এর আগে মাত্র একবার আমরা ইংল্যান্ডকে হারাতে পেরেছিলাম। কিন্তু এবার দুটি চার দিনের ম্যাচেই জিতেছি। এটা আমাদের জন্য বিশাল প্রাপ্তি। ইংল্যান্ডকে হারানো অনেক বড় ব্যাপার, কারণ তারা বড় দৈর্ঘ্যের ম্যাচ ভালো খেলে।’

চাঁদপুরের ক্লেমন ক্রিকেট একাডেমিতে দুই বছর অনুশীলনের পর বিকেএসপিতে ভর্তি হন মাহমুদুল। তার স্বপ্ন, ‘সাকিব ভাই, তামিম ভাইদের মতো বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখি। ২০১২ সালে চাঁদপুরের ক্লেমন ক্রিকেট একাডেমিতে আমার ক্রিকেট জীবন শুরু। দুই বছর পর বিকেএসপিতে ভর্তি হই। এখন এইচএসসি প্রথম বর্ষে পড়ছি।’

বিকেএসপির সৌজন্যে ‘বড়’দের ক্রিকেটে নিজেকে প্রমাণের দারুণ সুযোগ তার সামনে। এ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে খেলবে বিকেএসপি, যে লড়াইয়ে প্রতিষ্ঠানটির অন্যতম সঙ্গী মাহমুদুল। লিগে খেলার সুযোগ পেয়ে তিনি দারুণ খুশি, ‘এই প্রথম প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েছি, সেটাও আমার শিক্ষা প্রতিষ্ঠানের হয়ে। ভালো খেলার চেষ্টা করবো। লিগে সিনিয়রদের সঙ্গে খেলে নিজেকে পরিণত করতে চাই।’

চাঁদপুর জেলার কোচ শামীম ফারুকির কাছে দুই বছর প্রশিক্ষণ নিয়েছেন মাহমুদুল। সাবেক শিষ্য অনেক দূর যাবে বলেই কোচের বিশ্বাস, ‘মাহমুদুল ঠাণ্ডা স্বভাবের পরিশ্রমী ছেলে। ও খুব জেদি, কোনও কিছু করতে চাইলে সেটা করবেই।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক