আলোকিত সাব্বিরে আবাহনীর জয়

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৯

হাফসেঞ্চুরির পর ২ উইকেট পেয়েছেন সাব্বির (ফাইল ছবি) জাতীয় দলের পারফরম্যান্স ক্লাব ক্রিকেটেও ধরে রাখলেন সাব্বির রহমান। তার চমৎকার অলরাউন্ডিং পারফরম্যান্সে ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি লিগে জয় পেয়েছে আবাহনী। সোমবার তারা ২৫ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।

নিউজিল্যান্ড সফরের ওয়ানডে সিরিজে বাংলাদেশ বাজেভাবে হারলেও আলো ছড়িয়েছেন সাব্বির। শেষ ম্যাচে পেয়েছেন সেঞ্চুরিও। জাতীয় দলের দায়িত্ব শেষে ঘরোয়া ক্রিকেটে ফিরেও থাকলেন ছন্দে। তার ঝড়ো হাফসেঞ্চুরিতে ভর দিয়ে আবাহনী নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে করে ১৫০ রান। ব্যাটের পর বল হাতেও জ্বলে ওঠেন তিনি। সাব্বিরের চমৎকার বোলিংয়ে ব্রাদার্স ৭ উইকেটে করতে পারে ১২৫ রান।

শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা আবাহনীর শুরুটা ভালো ছিল না। ৭ রানের মধ্যে তারা হারায় দুই ওপেনার মুনিম শাহরিয়ার (৩) ও নাজমুল হোসেন শান্তর (৩) উইকেট। ওই অবস্থা থেকে দলকে টেনে তোলেন সাব্বির। সময় উপযোগী ব্যাটিংয়ে ঠাণ্ডা মাথায় পূরণ করেন হাফসেঞ্চুরি। ৪৩ বলে ৫ চার ও ২ ছক্কায় তিনি করেন ৫৮ রান।

তার সঙ্গে জাহিদ জাভেদের ৪৪ রান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ব্যাটসম্যান ৩৩ বলে ২ চার ও ২ ছক্কায় করেন ৪৪ রান। ২৩ রান আসে অধিনায়ক মোসাদ্দেক হোসেনের ব্যাট থেকে। নিয়ন্ত্রিত বোলিংয়ে মেহেদী হাসান ২৬ রান দিয়ে পান ২ উইকেট। রনি হোসেনেরও শিকার ২ উইকেট।

১৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ব্রাদার্স। অবশ্য ফজলে মাহমুদের (০) আউটের পর তারা ঘুরে দাঁড়ায় মিজানুর রহমান (৩০) ও ইয়াসির আলীর (৪১) ব্যাটে। কিন্তু পরের দিকের ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি। ৩১ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক শরিফউল্লাহ।

আবাহনীর জয়ের পথে সবচেয়ে সফল বোলার নাজমুল ইসলাম। এই স্পিনার ৪ ওভারে ২৬ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। তবে তার চেয়েও কার্যকরী ছিলেন সাব্বির। ব্যাটিংয়ের পর বল হাতে ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ম্যাচসেরার পুরস্কারটা তাই তার হাতেই মানায়।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম