আরিফুলের হাফসেঞ্চুরিতে জিতেছে প্রাইম ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৩

ম্যাচসেরার পু্রস্কার হাতে আরিফুল হক ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি লিগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মঙ্গলবার আরিফুল হকের হার না মানা হাফসেঞ্চুরিতে তারা ৪৭ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।

আরিফুলের অপরাজিত ৫৯ ও নাজমুল হোসেন মিলনের অপরাজিত ৪৫ রানে ভর দিয়ে নির্ধারিত ২০ ওভারে প্রাইম ব্যাংক ৪ উইকেট হারিয়ে স্কোরে জমা করে ১৬৯ রান। কঠিন এই লক্ষ্যে ব্রাদার্স ৮ উইকেটে করতে পারে ১২২ রান। ৪৭ রানের এই জয়ে সেমিফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল হলো প্রাইম ব্যাংকের। বিপরীতে টানা দ্বিতীয় হারে শেষ চারের আশা শেষ হয়ে গেল ব্রাদার্সের।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রাইম ব্যাংকের অধিনায়ক এনামুল হক (৬) ফেরেন শুরুতেই। জাকির হাসান (৯) ও আল-আমিনও (২) ব্যর্থ হলে ৪৭ রানে তারা হারায় ৩ উইকেট। তবে ওপেনার রুবেল মিয়া একপ্রান্ত আগলে রাখলে স্বস্তি ফেরে। রুবেল ৪৩ বলে ৩ চার ও এক ছ্ক্কায় করেন ৪৪ রান।

তাদের আউটের পর ব্রাদার্সের বোলারদের ওপর ঝড় বইয়ে দেন আরিফুল ও নাজমুল। দুজনই থাকেন অপরাজিত। আরিফুল ৩৩ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলেন হার না মানা ৫৯ রানের ইনিংস। আর নাজমুল মাত্র ২১ বলে ১ চার ও ৪ ছক্কায় অপরাজিত থাকেন ৪৫ রানে।

ব্রাদার্সের সবচেয়ে সফল বোলার শরিফউল্লাহ। ২৩ রান দিয়ে পেয়েছেন তিনি ২ উইকেট। একটি করে উইকেট শিকার মেহেদী হাসান ও মোহাম্মদ শাহাজাদার।

১৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রাইম ব্যাংকের বোলারদের সামনে সুবিধা করতে পারেননি ব্রাদার্সের ব্যাটসম্যানরা। ব্যর্থতার ভিড়ে সর্বোচ্চ ৩৯ রান আসে ফজলে মাহমুদের ব্যাটে। শফিফুল ইসলাম করেন ১৫ রান। আর ১৪ রান করেন ওপেনার জুনায়েদ সিদ্দিকী।

ব্রাদার্সকে অল্পতে আটকে রাখার পথে বল হাতে আলো ছড়িয়েছেন মনির হোসেন। ২৪ রান দিয়ে তার শিকার ৩ উইকেট। আব্দুর রাজ্জাকের শিকার ২ উইকেট। আর ম্যাচসেরার পুরস্কার জেতা আরিফুল বল হাতে নিয়েছেন ১ উইকেট।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম