উত্তরাকে হারিয়ে সেমিফাইনালে শেখ জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৪

ম্যাচসেরা ইলিয়াস সানি খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু করেছিল উত্তরা স্পোর্টিং ক্লাব। এবার তারাই বৃষ্টি আইনে হেরে বিদায় নিলো টুর্নামেন্ট থেকে। বুধবার তাদের বিপক্ষে ৪ রানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

টানা দুই জয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে ধানমন্ডির এই ক্লাব। আগামী শুক্রবার মিরপুরে প্রথম সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বৃষ্টিতে ম্যাচ শুরু হয় সোয়া দুই ঘণ্টা পর। কুড়ি ওভারের ম্যাচ নির্ধারিত হয় ৯ ওভার করে। টস হেরে শেখ জামাল ব্যাট করতে নামলে আবার শুরু হয় বৃষ্টি। তাতে আবারও ম্যাচের দৈর্ঘ্য কমে যায়, খেলা হয় ৮ ওভার করে।

নির্ধারিত ৮ ওভারে ফারদিন হাসানের ১৮ বলে ২৫ রানের কল্যাণে ৫ উইকেটে ৭২ রান করে শেখ জামাল। এছাড়া ওপেনার ইমতিয়াজ হোসেনের ১২ ও নাসির হোসেনের অপরাজিত ১১ রান স্কোরবোর্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখে। 

উত্তরার সাজ্জাদ ইসলাম ১ ওভারে ৩ উইকেট নিয়ে সেরা বোলার। 

উত্তরা লক্ষ্যে ছুটতে গিয়ে আবার বৃষ্টির মুখোমুখি হয়। দ্বিতীয় ওভারে দুই দল বৃষ্টিতে মাঠ ছাড়ে। পরের হিসাবনিকাশে ম্যাচে তাদের লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৬৩ রান। কিন্তু পেরে ওঠেনি উত্তরা। ৫ উইকেটে তারা করে ৫৯ রান। আনিসুল ইসলাম ইমনের ব্যাটে আসে দলের পক্ষে সর্বোচ্চ ১৩ রান। অধিনায়ক মোহাইমেনুল খান অপরাজিত ছিলেন ১২ রানে।

বিশেষ করে ইলিয়াস সানির হিসেবী বোলিং দারুণ অবদানর রাখে শেখ জামালের জন্য। দুই ওভারে মাত্র ১১ রান দিয়ে ২টি উইকেট নেন এই স্পিনার। ম্যাচসেরাও হয়েছেন তিনি।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম