মোহামেডানের সান্ত্বনার জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৬

অলরাউন্ড নৈপুণ্য দেখান আলাউদ্দিন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের গ্রুপ পর্ব থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ছিটকে যাওয়া নিশ্চিত হয় প্রথম ম্যাচেই। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের কাছে হেরে এই প্রতিযোগিতা শুরু করে তারা। বুধবার ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে তারা পেলো সান্ত্বনার জয়। আলাউদ্দিন বাবুর অলরাউন্ড নৈপুণ্যে তারা ৩০ রানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে যায় মোহামেডান। নাদিফ চৌধুরীর ইনিংস সেরা পারফরম্যান্সের সঙ্গে আলাউদ্দিনের ঝড়ো ব্যাটিংয়ে ৯ উইকেটে ১৪৩ রান করে তারা। এরপর রূপগঞ্জকে ৮ উইকেটে ১১৩ রানে আটকে দিয়ে জয় নিশ্চিত করে রকিবুল হাসানের দল।

ইনিংসের প্রথম ওভারেই মোহাম্মদ শহীদের বলে পরপর ক্রিজ ছাড়েন আব্দুল মজিদ (৪) ও মোহাম্মদ আশরাফুল (০)। এই ধাক্কার রেশ ছিল আরও কিছুক্ষণ। ৬৫ রানে ৬ উইকেট হারায় মোহামেডান।

নাদিফের সঙ্গে আলাউদ্দিনের ৫৭ রানের জুটিতে প্রতিরোধ গড়ে দলটি। ২৩ বলে দুটি করে চার ও ছয়ে ৩০ রান করে আউট হন আলাউদ্দিন। ৩৪ বলে ৪১ রানে অপরাজিত ছিলেন নাদিফ। এছাড়া অভিষেক মিত্রের ২২ ও সোহাগ গাজীর ২১ রান উল্লেখযোগ্য অবদান রাখেন।

শহীদ রূপগঞ্জের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি পান মিনহাজুর রহমান।

লক্ষ্যে নামা রূপগঞ্জের পক্ষে নাঈম ইসলামের ব্যাটই কেবল হেসেছে। ২৩ বলে ২৮ রান করেন তিনি। এছাড়া আর কেউই ২০ এর কোটায় রান পাননি।

সাকলাইন সজীব, নিহাদুজ্জামান ও শাহাদাৎ হোসেন সর্বোচ্চ দুটি করে উইকেট পান। আলাউদ্দিন ৩ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ১ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ম্যাচসেরা হয়েছেন তিনি।

এদিকে ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে মিরপুরে মুখোমুখি হওয়ার কথা ছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের। বৃষ্টিতে ম্যাচটি স্থগিত হয়। বৃহস্পতিবার বেলা ১২টায় ম্যাচটি হবে। গাজী গ্রুপের কোচ মোহাম্মদ সালাউদ্দিন এ বিষয় নিশ্চিত করেন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম