সাকিবের এক্সরে রিপোর্টের অপেক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪২

সাকিবের এক্সরে রিপোর্টের অপেক্ষা নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর ক্রিকেট ভক্তরা আশায় ছিলেন টেস্ট সিরিজে ফিরবেন সাকিব আল হাসান। কিন্তু প্রথম টেস্টে ফেরা হয়নি তার। তবে কি শেষ দুই ম্যাচেও দেখা যাবে না সাকিবকে? আপাতত প্রশ্নের উত্তরটা ঝুলে আছে এক্সরে রিপোর্টের ওপর।

সাকিবের আঙুলের বর্তমান অবস্থা জানতে শুক্রবার কিংবা শনিবার এক্সরে করা হবে। ওই রিপোর্টের ভিত্তিতেই জানা যাবে টেস্ট অধিনায়ক নিউজিল্যান্ডে খেলতে পারবেন কিনা। রিপোর্টে আঙুলের অবস্থার উন্নতি দেখা গেলে তবেই তিনি শেষ দুই ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি নেওয়া শুরু করবেন। আর সেটা না হলে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য প্রস্তুতি নেবেন তিনি।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘আগামীকাল (শুক্রবার) না হয় পরশু (শনিবার), সাকিবের আঙুলে এক্সরে করা হবে। যদি ব্যথা কম থাকে, তাহলে সে অনুশীলন শুরু করবে। তারপরও যদি সে মনে করে টেস্ট সিরিজ খেলতে পারবে, খেলবে। নির্ভর করবে এক্সরে ও তার অবস্থার ওপর। এক্সরে রিপোর্ট ভালো থাকলে সে অনুশীলন শুরু করতে পারবে, না হলে বিশ্রামে থাকবে।’

সাকিববিহীন বাংলাদেশকে হোয়াইওয়াশ হতে হয়েছে ওয়ানডে সিরিজে। হ্যামিল্টনে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তামিম ছাড়া কেউই দাঁড়াতে পারেননি নিউজিল্যান্ডের পেসারদের সামনে। এ অবস্থায় সাকিবের ফেরাটা দলের স্বার্থে খুব জরুরি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম