কোলপ্যাক চুক্তি নিয়ে চিন্তিত মরকেল

স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০১৯, ১৮:১৪আপডেট : ০২ মার্চ ২০১৯, ১৯:৪৭

কোলপাক চুক্তিতে সারের হয়ে খেলছেন মরকেল গত সপ্তাহে কোলপ্যাক চুক্তিতে ইয়র্কশায়ারে যোগ দিলেন ডুয়ানে অলিভিয়ের। কাইল অ্যাবট ও রাইলি রোসো একই পথে হেঁটেছেন দুই বছর আগে। এই চুক্তির কারণে এমন করে দক্ষিণ আফ্রিকা আরও ক্রিকেটারকে হারাবে শঙ্কা প্রকাশ করেছেন সাবেক পেসার মর্নে মরকেল।

এক বছরেরও বেশি সময় পর গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্টে প্রত্যাবর্তন হয় অলিভিয়েরের। সেঞ্চুরিয়নের ওই ম্যাচে ১১ উইকেট নেন তিনি। তিন ম্যাচের ওই সিরিজে দারুণ ফর্মে ছিলেন এই পেসার। পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয় ওয়ানডেতেও। কিন্তু তাকে ধরে রাখতে পারেনি দক্ষিণ আফ্রিকা। কোলপ্যাক চুক্তিতে তিন বছরের জন্য কাউন্টি ক্লাবে যোগ দেন ২৬ বছর বয়সী পেসার। জাতীয় দল থেকে অবসরের কঠিন সিদ্ধান্তও নিতে হয় তাকে।

এখনই ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এনিয়ে তৎপর না হলে আরও ক্রিকেটারকে হারাতে হবে সতর্ক করলেন মরকেল। জাতীয় দলের ক্যারিয়ার শেষে সারের সঙ্গে একই আইনে চুক্তিবদ্ধ এই পেসার বলেছেন, ‘তাদের (সিএসএ) বসতে হবে এবং পরিকল্পনা করতে হবে। কারণ নিকট ভবিষ্যতে তারা অনেক খেলোয়াড়কে হারাতে যাচ্ছে। এটা রোধ করা প্রয়োজন তাদের।’

দক্ষিণ আফ্রিকার ৪৩তম খেলোয়াড় হিসেবে কোলপ্যাক চুক্তি করেছেন অলিভিয়ের। এটা রোধে বোর্ডকে মরকেলের পরামর্শ, “আপনারা কি চুক্তির গঠননীতি আরও ভালো করে করতে পারবেন? ক্রিকেট জীবন শেষে খেলোয়াড়দের জন্য আপনারা কি নিরাপত্তা দিয়েছেন? বিনিয়োগের ব্যাপারে কথা বলেন, কিন্তু খেলোয়াড়রা অবসর নিলে সব ভুলে যান। আমি অনেক খেলোয়াড়ের নাম জানি যাদের পেছনে অনেক বিনিয়োগ আছে। কিন্তু তাদের কোচিংয়ে কিংবা আমাদের অ্যাকাডেমিতে দেখবেন না। তাদের একটা জায়গা দিন এবং বলুন ‘অনেক বছর ধরে তোমাদের জন্য বিনিয়োগ করেছি, আমরা তোমাদের এই ভূমিকায় দেখতে চাই।”

মরকেল আরও যোগ করেছেন, ‘আমি মনে করি এই মুহূর্তে সবার মধ্যে যোগাযোগের মানসিকতার অভাব রয়েছে। এখানে তারা উন্নতি করতে পারে।’

২০০৩ সালে কোলপ্যাক আইন তৈরি হয়। এতে নন-ইউরোপিয়ান খেলোয়াড়রা স্থানীয় হিসেবে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগ পায়। কোলপ্যাক চুক্তিতে থাকাকালে কোনও ক্রিকেটার দেশের হয়ে খেলতে পারে না।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক