ধোনি-কেদারের জুটিতে ভারতের জয়

স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০১৯, ২২:১১আপডেট : ০২ মার্চ ২০১৯, ২২:১৬

ধোনি-কেদারের জুটিতে জিতলো ভারত অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়া ভারত ওয়ানডেতে শুভ সূচনা করেছে। মহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদবের দারুণ জুটিতে শনিবার প্রথম ওয়ানডে তারা জিতেছে ৬ উইকেটে। ৫ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো স্বাগতিকরা।

হায়দরাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৩৬ রান করে অস্ট্রেলিয়া। ৪৮.২ ওভারে ভারত ৪ উইকেটে করে ২৪০ রান।

আগে ব্যাট করতে নেমে দল রানের খাতা না খুলতেই অধিনায়ক অ্যারন ফিঞ্চ মাঠছাড়া হন। মার্কুস স্টোইনিস ও উসমান খাজার ৮৭ রানের জুটিতে প্রতিরোধ গড়ে সফরকারীরা। কিন্তু ১০ রানের ব্যবধানে আউট হন দুজনই।

স্টোইনিস ৩৭ রানে বিদায় নেওয়ার পর ইনিংস সেরা ৫০ রানে খাজা আউট হন। এরপর ভারতীয় স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান রেট বাড়াতে পারেনি অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েলের ৪০ ও অ্যালেক্স ক্যারের ৩৬ রান শেষ দিকে স্কোরবোর্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ স্যামি ও কুলদীপ যাদব দুটি করে উইকেট নেন ভারতের পক্ষে।

লক্ষ্যে নেমে নাথান কোল্টার নাইল ও অ্যাডাম জাম্পার বলে টপ অর্ডারের চার ব্যাটসম্যান আউট হন ৯৯ রানের মধ্যে। ইনিংসের দ্বিতীয় ওভারে দলীয় ৪ রানে শিখর ধাওয়ান রানের খাতা না খুলে মাঠ ছাড়েন। রোহিত শর্মাকে নিয়ে ৭৬ রানের জুটি গড়ে ফিরে যান বিরাট কোহলি। ৪৫ বলে ৪৪ রান করা অধিনায়ককে বিদায় করেন জাম্পা।

৪ রানের ব্যবধানে রোহিত (৩৭) ও আম্বাতি রাইডু (১৩) আউট হলে লড়াইয়ে ফেরে অস্ট্রেলিয়া। কিন্তু ধোনি ও কেদার তাদের স্বস্তিতে থাকতে দেননি। তাদের ১৪১ রানের অপরাজিত জুটিতে ১০ বল বাকি থাকতে জেতে ভারত। ৬৮ বলে চারটি চার ও একটি ছয়ে ৭১তম হাফসেঞ্চুরি করেন ধোনি। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ৭২ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন। কেদার ৮৭ বলে ইনিংস সেরা ৮১ রানে খেলছিলেন। বল হাতে এক উইকেট ও ম্যাচজয়ী ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম