আবার এশিয়াডে ক্রিকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৯, ২০:৫১আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২০:৫১

হাংজু এশিয়ান গেমসের লোগো এশিয়ান গেমস বা এশিয়াডে ক্রিকেট প্রথম অন্তর্ভুক্ত হয় ২০১০ সালে, চীনের গুয়াংজুতে। আর প্রথমবারেই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

২০১৪ সালে দক্ষিণ কোরিয়ায় ইনচনে অবশ্য বাংলাদেশ ফাইনালে উঠতে পারেনি। গত বছর ইন্দোনেশিয়ার জাকার্তা-পালেমবাংয়ে ক্রিকেট ছিল না। ক্রিকেট-ভক্তদের জন্য সুখবর, উপমহাদেশের জনপ্রিয় খেলাটি ফিরছে এশিয়াডে।

২০২২ সালে চীনের হাংজুতে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে দেখা যাবে ব্যাট-বলের লড়াই। রবিবার ব্যাংককে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার (ওসিএ) সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

হাংজু এশিয়াডের লোগো উন্মোচন অনুষ্ঠান সভা শেষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমরা অনেক দিন ধরে এশিয়াডে ক্রিকেটকে ফেরানোর চেষ্টা করছিলাম। এবারের সভায় বিষয়টি চূড়ান্ত হয়েছে। এটা আমাদের জন্য দারুণ সুখবর।’

গুয়াংজুতে ফাইনালে আফগানিস্তানকে হারিয়ে সোনা জিতেছিল বাংলাদেশ, আর ইনচনে পেয়েছিল ব্রোঞ্জ। মেয়েদের ক্রিকেটে দুবারই রুপা এসেছিল বাংলাদেশের ঘরে।

/টিএ/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম