বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে হ্যামিল্টন টেস্ট জয়ে দারুণ অবদান রেখেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। এতে আইসিসির টেস্ট র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্টে ইতিহাস গড়েছেন দ্বিতীয় স্থানে থাকা এই ব্যাটসম্যান।
নিউজিল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৯০০ রেটিং পয়েন্ট স্পর্শ করেছেন উইলিয়ামসন। শুধু তাই নয়, দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রেটিং পয়েন্ট এখন তার। ২০০ রানে অপরাজিত ইনিংস খেলা এই ব্যাটসম্যানের অর্জন এখন ৯১৫ পয়েন্ট। তিনি পেছনে ফেলেছেন রিচার্ড হ্যাডলিকে (৯০৯)।
৮৯৭ রেটিং পয়েন্ট নিয়ে হ্যামিল্টন টেস্টে খেলতে নামেন উইলিয়ামসনের। ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরিতে অপরাজিত ইনিংস খেলে আরও ১৮ পয়েন্ট অর্জন করেছেন তিনি। ২০১৫ সালের পর আবারও শীর্ষস্থান পুনরুদ্ধারের হাতছানি তার সামনে। শীর্ষে থাকা ভারত অধিনায়ক বিরাট কোহলির (৯২২) চেয়ে এখন তিনি মাত্র ৭ পয়েন্ট পেছনে।
হ্যামিল্টনে সেঞ্চুরি করে র্যাংকিংয়ে এগিয়েছেন দুই ওপেনার টম ল্যাথাম ও জিত রাভাল। ১৬১ রান করে ল্যাথাম এক ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১১ নম্বরে। প্রথম সেঞ্চুরিতে রাভালের উন্নতি হয়েছে ৫ ধাপ, ৩৩ নম্বরে তিনি। আইসিসি








