অনভিজ্ঞ পেসারদের পাশে ওয়ালশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৯, ২০:৪১আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২০:৪১

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ আবু জায়েদ রাহীর টেস্ট সংখ্যা তিনটি, খালেদ আহমেদের একটি, আর এবাদত হোসেন অভিষেকের অপেক্ষায়—হ্যামিল্টন টেস্টের আগে তিন পেসারের ক্যারিয়ার। এমন অনভিজ্ঞ পেস আক্রমণ নিয়ে কিছুই করতে পারেনি বাংলাদেশ। অতিথি বোলারদের একেবারে সাধারণ স্তরে নামিয়ে নিজেদের সর্বোচ্চ টেস্ট স্কোর গড়েছে নিউজিল্যান্ড। তবু রাহী-খালেদদের পাশেই আছেন বাংলাদেশের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

সোমবার দ্বিতীয় টেস্টের ভেন্যু ওয়েলিংটনের পথে রওনা হওয়ার আগে সংবাদ মাধ্যমকে ওয়ালশ বলেছেন, ‘পেসারদের ধারাবাহিকভাবে সুযোগ দিতে হবে। দু-একটি টেস্ট যথেষ্ট নয় একজন পেসারের জন্য। বাংলাদেশে স্পিন সহায়ক কন্ডিশনে পেসারদের তেমন কিছু করার থাকে না। তাছাড়া আগের সফরে আমাদের পেস আক্রমণ ছিল এক রকম, আর এবার অন্য রকম। এখানে ধারাবাহিকতা রক্ষা করা হচ্ছে না। দেশের বাইরে অবশ্যই পেসারদের ওপরে আস্থা রাখতে হবে আমাদের।’

হ্যামিল্টনে ব্যর্থ হলেও আগামী শুক্রবার শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে পেসারদের সাফল্যের ব্যাপারে তিনি আশাবাদী, ‘প্রথম টেস্টে আমরা অনভিজ্ঞ পেস আক্রমণ নিয়ে মাঠে নেমেছিলাম। হ্যামিল্টনের ভুল-ত্রুটি শুধরে পরের টেস্টের দিকে আমাদের মনোযোগ দিতে হবে। আশা করি, আগামী টেস্টে বোলাররা ভালো করবে।’

অভিষেক টেস্টে ১০৭ রানের বিনিময়ে মাত্র এক উইকেট শিকার করা এবাদতকে নিয়ে ওয়ালশের মন্তব্য, ‘প্রায় দুই বছর ধরে এবাদত আমাদের নজরে আছে। ধীরে ধীরে তার বোলিংয়ের উন্নতি হচ্ছে। আশা করি, আগামীতে সে সাফল্য পাবে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম