নিউজিল্যান্ড সফরের অভিজ্ঞতা কাজে আসবেই: রুবেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৯, ২২:০৫আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২২:০৯

রুবেল হোসেন নিউজিল্যান্ডে কখনোই সাফল্য পায়নি বাংলাদেশ। এবারও হতাশাজনক পারফরম্যান্স তামিম-মুশফিকদের। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ইনিংস ব্যবধানে হেরেছে প্রথম টেস্টে। তবে পারফরম্যান্স যেমনই হোক, পেসার রুবেল হোসেনের বিশ্বাস, নিউজিল্যান্ড সফরের অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে আসবেই।

সোমবার মিরপুর ক্রিকেট একাডেমিতে আবাহনীর জার্সিতে অনুশীলনের পর তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘এবার ইংল্যান্ডে বিশ্বকাপ হবে, আর নিউজিল্যান্ডের আবহাওয়া- উইকেট অনেকটা ইংল্যান্ডের মতো। ইংল্যান্ডে কীভাবে ব্যাটিং-বোলিং করতে হবে, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হবে সে সব ধারণা নিউজিল্যান্ডে পাবে আমাদের ক্রিকেটাররা।’

রুবেলের ধারণা, হোয়াইওয়াশ হলেও ওয়ানডে সিরিজ থেকে অনেক প্রাপ্তি বাংলাদেশের,  ‘তিনটি ওয়ানডেতে হার মানলেও আমরা অনেক কিছু শিখতে পেরেছি। নিউজিল্যান্ডের কন্ডিশনে কীভাবে ব্যাটিং-বোলিং করতে হয় তা বুঝতে পারছে ক্রিকেটাররা।’

কিউইদের মাটিতে স্বাগতিক পেসাররা সাফল্য পেলেও বাংলাদেশের পেসারদের অনেক লড়াই করতে হচ্ছে। এর কারণ হিসেবে ‍রুবেল বলেছেন, ‘নিউজিল্যান্ডের মাঠগুলোতে ভীষণ বাতাস থাকে। আর বাতাসের অনুকূলে বা প্রতিকূলে বল করা খুব কঠিন। বাংলাদেশে এত বাতাস থাকে না বলে এ ব্যাপারে আমাদের অভিজ্ঞতা কম। তাছাড়া আমাদের উইকেটগুলো ফ্ল্যাট হয়, আর ওদের উইকেটগুলো স্পোর্টিং। তাই ওদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া বেশ কঠিন।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম