টি-টোয়েন্টির শিরোপা শেখ জামালের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৯, ২২:৩১আপডেট : ০৫ মার্চ ২০১৯, ০০:০১

শেখ জামালের শিরোপা জয় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে প্রথম শিরোপার স্বাদ পেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। টি-টোয়েন্টি প্রতিযোগিতাটির ফাইনালে অধিনায়ক ফরহাদ রেজার অলরাউন্ড পারফরম্যান্সেও হার এড়াতে পারেনি প্রাইম দোলেশ্বর।

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ফাইনাল জিতেছে শেখ জামাল ২৪ রানে। নির্ধারিত ২০ ওভারে তাদের ৭ উইকেট করা ১৫৭ রানের জবাবে দোলেশ্বর ৮ উইকেটে করতে পারে ১৩৩ রান। তাতে ২৪ রানের জয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি লিগের শিরোপা জয়ের উল্লাসে মাতে শেখ জামাল।

এবারই প্রথম টি-টোয়েন্টি ফরম্যাটে হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট। এই ফরম্যাট তো বটেই, প্রতিযোগিতাটির ওয়ানডে ফরম্যাটেও কখনও শিরোপার স্বাদ পায়নি শেখ জামাল। ২০১৪ সালে নিজেদের প্রথম আসরে ফাইনাল খেললেও হতাশা নিয়ে ছাড়তে হয়েছিল মাঠ। দীর্ঘ সময় পর ফাইনালে পৌঁছে এবার আর সুযোগ নষ্ট করেনি দলটি, জিতে নিয়েছে শিরোপা। 

যদিও লক্ষ্যের পেছনে ছুটে দোলেশ্বর ১৯তম ওভারে চিত্রনাট্য বদলে দেওয়ার ইঙ্গিত দিয়েছিল ফরহাদ রেজার ব্যাটে। পেসার সালাউদ্দিন শাকিলের ওই ওভারে ২ চার ও ২ ছক্কা মেরে ম্যাচ জমিয়ে তুলেছিলেন এই অলরাউন্ডার। শেষ ওভারে জয়ের জন্য তখন প্রয়োজন ২৮ রানের। স্ট্রাইকে ফরহাদ রেজা থাকায় আশার বেলুন উড়তে থাকে দোলেশ্বরের, কিন্তু পারেননি আগের দুই ম্যাচ জেতানো অভিজ্ঞ ক্রিকেটার। শেষ ওভারে শহিদুল ইসলামের প্রথম বলে উইকেটরক্ষক নুরুল হাসানের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন তিনি। সমান্তরালে নিশ্চিত হয়ে যায় শেখ জামালের জয়।

টস জিতে শেখ জামাল অধিনায়ক ‍নুরুল হাসানের ব্যাটিংয়ের সিদ্ধান্ত কতটা যৌক্তিক ছিল, সেটা প্রমাণ করতেই যেন দুই ওপেনার ফারদিন হাসান ও ইমতিয়াজ হাসান চড়াও হন প্রাইম দোলেশ্বরের বোলারদের ওপর। ৮ ওভারে দুই ওপেনার যোগ করেন ৬২ রান।

ফারদিন ১৮ রানে আউট হওয়ার পর হাসানুজ্জামান (৪) ও নাসির হোসেন (৫) দ্রুত ফিরে গেলে   ব্যাটিং বিপর্যয়ে পড়ে শেখ জামাল। এরপর হাল ধরেন অধিনায়ক নুরুল হাসান। ইমতিয়াজ হোসেনের সঙ্গে চতুর্থ উইকেটে গড়েন কার্যকরী জুটি। ৪৪ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলে আরাফাত সানির ঘূর্ণিতে প্যাভিলিয়নে ফেরেন ম্যাচসেরার পুরস্কার জেতা ইমতিয়াজ। অধিনায়ক নুরুলের ২৭ বলে ৩৩ রানের সঙ্গে তানভীর হায়দারের ১৫ বলে ৩১ রানে ভর করে শেখ জামাল ৭ উইকেটে করে ১৫৭ রান।

প্রাইম দোলেশ্বরের সেরা বোলার ফরহাদ রেজা। এই পেসার ৩২ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট।

১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দুর্দান্তই হয়েছিল দোলেশ্বরের। তবে হঠাৎই ৩৩ রান নিয়ে ব্যাট করা মোহাম্মদ আরাফাতের ডান পায়ে ক্র্যাম্প হলে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন প্যাভিলিয়নে। ওই ধাক্কাতেই ছন্দপতন দোলেশ্বরের। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রিমিয়ার লিগের ওয়ানডে ফরম্যাটে দুইবার ফাইনাল খেলা দোলেশ্বর। সর্বোচ্চ রানের ইনিংস খেলেন অধিনায়ক ফরহাদ রেজা। ২০ বলে ৫ ছক্কা ও ২ চারে ফরহাদ সাজান তার ৪৫ রানের ইনিংসটি। ওপেনার সাইফ হাসানের ব্যাট থেকে আসে ২৬ রান।

শেখ জামালের শিরোপা জয়ের পথে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পেসার শহিদুল ইসলাম ৪ ওভারে ১৯ রান খরচায় পেয়েছেন ৪ উইকেট। এছাড়া সালাউদ্দিন শাকিল ২টি এবং ইলিয়াস সানি ও মিনহাজুল আবেদিন আফ্রিদি পেয়েছেন ১টি করে উইকেট।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম