ওয়েলিংটন টেস্টে ফিরছেন মোস্তাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৯, ১৭:০৬আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১৭:২৬

ওয়েলিংটন টেস্টে ফিরছেন মোস্তাফিজ হ্যামিল্টনে প্রথম টেস্টে মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয়েছিল। বিশাল হারের পর এই পেসার ফিরছেন ওয়েলিংটন টেস্টে। মোস্তাফিজ ফিরলে বাদ পড়বেন প্রথম টেস্টে খেলা তিন পেসারের কোনও একজন- বৃহস্পতিবার অধিনায়ক মাহমুদউল্লাহ জানিয়েছেন তেমনটাই।

হ্যামিল্টনে খেলেছেন আবু জায়েদ, খালেদ আহমেদ ও এবাদত হোসেন। অনভিজ্ঞ পেস আক্রমণ নিয়েই নেমেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের পেসাররা যেখানে বাংলাদেশের ব্যাটসম্যানদের পরীক্ষা নিয়েছেন, সেখানে সফরকারী পেসাররা ছিলেন অসহায়। মোস্তাফিজের ফেরার বিষয় নিশ্চিত করার সঙ্গে পেসারদের পাশে দাঁড়ালেন মাহমুদউল্লাহ, ‘ওরা (তিন পেসার) অনেক চেষ্টা করছে। শর্ট বল বাইরেও করেছে। আরেকটু ধারাবাহিক হলে ভালো হবে। অবশ্যই ওরা ভালো বোলার, একটু সময় দিতে হবে। আর মোস্তাফিজ অবশ্যই ফিরবে।’

বাঁহাতি পেসার ফিরলে কে বাদ পড়বেন, এ ব্যাপারে অবশ্য মাহমুদউল্লাহ নীরব, ‘মোস্তাফিজ কার জায়গায় খেলবে, সেটা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবো।’

টেস্ট ক্রিকেটে মোস্তাফিজ ২০১৫ সালে পা রাখলেও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি তার। কিউইদের বিপক্ষে তাই ‘অভিষেক’ হতে যাচ্ছে তার। সেই লক্ষ্যে বৃহস্পতিবার পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের তত্ত্বাবধানে ওয়েলিংটনের উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তিনি।

সীমিত ওভারের ক্রিকেটে মোস্তাফিজের ক্যারিয়ার তরতর করে এগিয়ে গেলেও টেস্টে কিছুটা পিছিয়ে আছেন। ১২ টেস্টে ২৭ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম