ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০১৯, ০৭:৪৬আপডেট : ১১ মার্চ ২০১৯, ০৭:৪৯

উইলির দুর্দান্ত বোলিংয়ে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ দুইবারের বিশ্ব টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড। সেন্ট কিটসে ক্যারিবিয়ানদের টানা ব্যাটিং লজ্জা দিয়ে তিন ম্যাচের সিরিজ তারা জিতলো ৩-০ ব্যবধানে। রবিবার তৃতীয় টি-টোয়েন্টিতে ৮ উইকেটে স্বাগতিকদের হারিয়েছে ইংলিশরা।

এই দুর্দান্ত জয়ে সবচেয়ে বেশি ছাপ রেখেছেন ডেভিড উইলি। উইন্ডিজকে অসহায় বানাতে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন মার্ক উড। তাদের দুজনের বোলিং নৈপুণ্যে মাত্র ৭১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। আগের ম্যাচে ৪৫ রানে অলআউট হয়ে ১৩৭ রানের ব্যবধানে হারে তারা।

৭২ রানের লক্ষ্যে নেমে ৫৭ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। বলের হিসাবে টি-টোয়েন্টিতে এটাই তাদের সবচেয়ে বড় জয়।

উইলি ৪ উইকেট নেন মাত্র ৭ রান দিয়ে। উডের ৩ ওভারে মাত্র ৯ রান করতে পারে ওয়েস্ট ইন্ডিজ, তার শিকার তিন ব্যাটসম্যান। ১৩ ওভারে শেষ হয় স্বাগতিকদের ইনিংস, মাত্র চার ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করেন যার মধ্যে কেউই ১১’র বেশি করতে পারেননি।
লক্ষ্য ছোট হলেও ইংল্যান্ডের ইনিংসে অ্যালেক্স হেলস প্রথম ওভারে শেল্ডন কোট্রেলের বলে ১৬ রান নেন। ১০.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে সফরকারীরা। ২০ রানে হেলস, আর ৩৭ রানে জনি বেয়ারস্টো আউট হলে জো রুট (৪*) ও এউইন মরগান (১০*) দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

ম্যাচসেরা হয়েছেন উইলি। আর সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল হাতে তোপ দাগানো ক্রিস জর্ডান। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম