মোহামেডানের বিজয় পতাকা উড়িয়েই খুশি রকিবুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৯, ২০:৫৬আপডেট : ১২ মার্চ ২০১৯, ২১:০৯

রকিবুল হাসান (ফাইল ছবি) গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলে চলেছেন রকিবুল হাসান। চলতি ঢাকা প্রিমিয়ার লিগেও আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি। প্রথম দুই রাউন্ডে তার ব্যাটেই জিতেছে মোহামেডান। জাতীয় দল থেকে উপেক্ষিত এই ব্যাটসম্যান দলকে জেতাতে পেরেই খুশি।

বাংলাদেশের সাবেক কোচ জিমি সিডন্সের খুব পছন্দের ক্রিকেটার ছিলেন রকিবুল। যদিও ২০১১ সালের পর জাতীয় দলের হয়ে কোনও ফরম্যাটেই আর খেলা হয়নি তার। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের প্রাথমিক দলে একবার ডাক পেলেও মূল দলে সুযোগ হয়নি তার। অবশ্য জাতীয় দল কিংবা অন্য কিছু নিয়ে তার তেমন ভাবনা নেই, ঘরোয়া ক্রিকেট নিয়েই ভালো আছেন রকিবুল।

মঙ্গলবার খেলাঘরকে হারিয়েছে মোহামেডান। এই জয়ের পথে রকিবুল খেলেন অপরাজিত ৮৪ রানের ইনিংস। আগের ম্যাচে গাজী গ্রুপকে হারানোর পথেও রকিবুলের ব্যাট থেকে আসে অপরাজিত ৮২ রান। টানা দুটি ভালো ইনিংস খেলে স্বভাবতই তৃপ্ত ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যান, ‘ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হলে নিজের অনুভূতিটাও ভালো থাকে। নিজেও ভালো খেলেছি, দলও জিতেছে- খেলোয়াড় হিসেবে এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে।’

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো খেলে চলেছেন রকিবুল। তবু জাতীয় দল নিয়ে তেমন স্বপ্ন নেই তার। বাস্তবতা ভালোই বোঝেন তিনি। তাই জাতীয় দল নিয়ে ভাবনা নেই তার, ‘আমার মনে আসলে এইসব নিয়ে কোনও ভাবনা নেই। আমি যেখানেই খেলি, ওটা নিয়েই চিন্তা করি। ওখানে সেরা খেলোয়াড় হওয়ার চেষ্টা করি, এরপর যা হবার হবে।’

গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে মোহামেডান ব্যর্থ। যদিও চলতি মৌসুমের প্রথম দুটি ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি রকিবুলের নেতৃত্বে। এই সাফল্যের রহস্য কী, এমন প্রশ্নে রকিবুলের উত্তর, ‘বিশেষ কিছু না। আমাদের দলটা এবার খুব ভালো। বোলিং বিভাগটা খুবই ভালো, ব্যাটিং লাইনআপটাও শক্তিশালী। আমাদের যে সামর্থ্য আছে, সে অনুযায়ী খেলতে পারলে এই বছর অনেক দূর যাবে দলটি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম