মেয়েদের জাতীয় লিগের শ্রেষ্ঠত্ব ধরে রাখলো সিলেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৯, ২৩:১১আপডেট : ১২ মার্চ ২০১৯, ২৩:১৬

সিলেটের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জাহানারা আলম কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগকে ২ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট বিভাগ। তাতে জাহানারা-সুমনাদের নিয়ে জাতীয় ক্রিকেট লিগের শ্রেষ্ঠত্ব ধরে রাখলো তারা।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ২০ ওভারে হয়েছিল মেয়েদের জাতীয় ক্রিকেট লিগ। সেবার  খুলনাকে পেছনে ফেলে শিরোপা জিতেছিল সিলেট। টি-টোয়েন্টি ফরম্যাটের পর এবার ওয়ানডে ফরম্যাটে হওয়া প্রতিযোগিতাতেও শিরোপা জিতেছে সিলেট।

মঙ্গলবার চট্টগ্রামকে হারিয়েছে তারা ২ উইকেটে। চট্টগ্রামকে ১৪২ রানে অলআউট করে ১৪ বল হাতে রেখে ৮ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে সিলেট।

বুধবার ঢাকা ও রংপুরের মধ্যকার ম্যাচের জয়ী দল হবে লিগের রানার্স-আপ। দুই দলেরই পয়েন্ট সমান ৮। আর ৭ ম্যাচের ৬টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেছে সিলেট।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরুর পরও ১৪২ রানে অলআউট হয় চট্টগ্রাম। ২৮ রানের ব্যবধানে শেষ ৮ উইকেট হারায় দলটি। তিনে নেমে সোবহানা মোস্তারি ৫৯ রান করে সাজঘরে ফিরতেই একের পর উইকেট হারাতে থাকে চট্টগ্রাম।

১৪৩ রানের লক্ষ্যে খেলতে নেমে বিপদে পড়ে সিলেট। তবে দলকে বিপদমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পেস বোলার জাহানারা আলম। বল হাতে ৪ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ২৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। এছাড়া শায়লা শারমিন ২১, মোনতাহা খাতুন ২০ ও মুর্শিদা খাতুন হ্যাপির ব্যাট থেকে আসে ১৪ রান।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান